আগামী সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলনের লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের প্রার্থী মাওলানা খালেদ সাইফুল্লাহ বলেছেন, জামায়াতে ইসলামী শরিয়াহ আইন সমর্থন করলে ভোটের ১ দিন আগেও বৃহৎ ইসলামি জোট হওয়ার সম্ভাবনা রয়েছে। জামায়াতে ইসলামী যখন শরিয়াহ আইন চালু করবে না এবং হিন্দু সম্প্রদায়ের মানুষকে দলীয় মনোনয়ন দাঁড়িপাল্লা প্রতীক দিয়েছেন, তখনই ইসলামী আন্দোলন বাংলাদেশ জামায়াতের সঙ্গে একমত হতে পারেনি।
আজ শনিবার (৩১ জানুয়ারি) সকালে কমলনগর উপজেলা ইসলামী আন্দোলনের কার্যালয়ে গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন।
মাওলানা খালেদ সাইফুল্লাহ আরো বলেন, দুর্নীতির চর্চা থেকে বেরিয়ে আসতে হলে আগে বড় দুর্নীতিবাজদের আইনের আওতায় এনে শিক্ষা দিতে হবে। তাহলে ছোট ছোট দুর্নীতিবাজরা ভয়ে দুর্নীতি ছেড়ে দেবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ একমাত্র ইসলামী দল, যারা আল্লাহর আইনে শতভাগ বিশ্বাসী। যারা ইসলামী আন্দোলনের সাথে জোট করতে চান, তারা অবশ্যই ইসলামী রাষ্ট্র নির্মাণে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে।
আবুআ/

