নারী হেনস্তার প্রতিবাদে ঢাকায় সমাবেশ জামায়াতে ইসলামীর

by ABDUR RAHMAN

সারা দেশে নারী হেনস্তা, তাদের ওপর হামলা ও কার্যক্রমে বাধা দেওয়ার প্রতিবাদে সমাবেশ করবে জামায়াতে ইসলামী। দলটির কেন্দ্রীয় মহিলা বিভাগের উদ্যোগে আগামী ৩১ জানুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মাদ তাহের এ তথ্য জানান।

বিজ্ঞাপন
banner

তিনি বলেন, “৩১ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় এই প্রতিবাদ সমাবেশ শুরু হবে। এই প্রথমবার বলা যায় আমাদের নারী সংগঠনের কর্মীরা বাধ্য হয়ে প্রকাশ্যে এসে প্রতিবাদ সমাবেশ করবেন।”

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ