ভেনেজুয়েলায় চালানো মার্কিন সামরিক হামলায় ৪০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সেনাবাহিনীর পাশাপাশি বেসামরিক মানুষও রয়েছেন।
আন্তর্জাতিক গণমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন বাহিনী ভেনেজুয়েলার মাটিতে নামার আগে দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ধ্বংস করতে ব্যাপক আকারে অভিযান চালানো হয়।
মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বলা হয়, ‘ভেনেজুয়েলার আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ধ্বংস করতে দেড় শতাধিক মার্কিন বিমান মোতায়েন করা হয়, যাতে সামরিক হেলিকপ্টারগুলো নিরাপদে সেনা নামাতে পারে। এরপর সেই সেনারাই মাদুরোর অবস্থানে হামলা চালায়।’
সূত্র: আনাদোলু এজেন্সি।
আবুআ/

