ভোটারদের ভয়ে উত্তাল, প্রশাসনের কার্যকারিতা প্রশ্নবিদ্ধ: ফুয়াদ

by ABDUR RAHMAN

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটের মাঠে ঈদের আনন্দ নেই, বরং ভয় চলছে বলে মন্তব্য করেছেন ঐক্যবদ্ধ বাংলাদেশ সমর্থিত বরিশাল-৩ আসনের প্রার্থী ও এবি পার্টির মুখপাত্র ব্যারিস্টার ফুয়াদ। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে বরিশাল অশ্বিনী কুমার টাউন হলে নির্বাচন পূর্ববর্তী এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “ভোটের মাঠের নিয়ন্ত্রণ প্রশাসন নিতে পারেনি। আমরা ভোটের মাঠে ঈদের আনন্দ দেখতে পাচ্ছি না, বরং ভয় দেখতে পাচ্ছি।”

বিজ্ঞাপন
banner

ফুয়াদ জানান, ভোটাররা এখনও ভোটকেন্দ্রে যাওয়ার বিষয়ে শঙ্কায় রয়েছে। তিনি আরও বলেন, “আমার এলাকায় একটি দলের গুন্ডারা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখাচ্ছে। ভোটের জন্য পেশাদার ডাকাত ও অস্ত্রধারীদের আনা হচ্ছে। চর এলাকায় অস্ত্র প্রশিক্ষণ চলছে এবং রাতে গুলির শব্দ শোনা যাচ্ছে। মাঠ পর্যায়ে প্রশাসন এসব বিষয়ে ব্যবস্থা নিতে যায়, কিন্তু তাদের কথা কার্যকর করা হচ্ছে না।”

তিনি আরও মন্তব্য করেন, “নির্বাচন কমিশন আগে নিশ্চিত করবে ভোটার নাকি মাস্তানদের পক্ষ নেবে। মনে রাখতে হবে, মানুষ একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়। নির্বাচন কমিশনকে ভীতিহীন পরিবেশ সৃজন করতে হবে।”

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ