নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে নির্বাচিত সদস্যদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ শেষে ৪০ জন সদস্যকে কর্মী ঘোষণা করা হয়।
শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ঢাকা জেলা ক্রীড়া সংস্থা মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত হয়।
মহানগর সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মাদ রাকীবুল ইসলামের পরিচালনায় প্রশিক্ষণ মজলিসে বিষয়ভিত্তিক আলোচনা করেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, মহানগর সভাপতি মাওলানা ছানাউল্লাহ আমিনী এবং সহসভাপতি মাওলানা ইমদাদ আশরাফ।
দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম শেষে ৪০ জন সদস্যকে কর্মী ঘোষণা করা হয়।
প্রশিক্ষণ মজলিসের সমাপনী অধিবেশনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমদ, মহানগর সহসভাপতি মুফতি ইলিয়াস হামিদী, মুফতি আতিকুল্লাহ, মাওলানা শরিফুজ্জামান জসিম, হাফেজ শামসুল আলম, সহসাধারণ সম্পাদক মাওলানা কাজী সালেহ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু হানিফ নোমান, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান ও নির্বাহী সদস্য মাওলানা মোশাররফ হুসাইন প্রমুখ।

