আন্তর্জাতিক ডেস্ক | হুদহুদ নিউজ
ইরানের পবিত্র শহর কোমে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানকে কেন্দ্র করে আয়োজিত স্বেচ্ছাসেবী কার্যক্রমে অংশ নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। এ সময় তিনি সাধারণ মানুষের মধ্যে খাবারের প্যাকেট বিতরণ করেন।

মঙ্গলবার (৭ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাকে এ কার্যক্রমে অংশ নিতে দেখা যায়। ভিডিওতে দেখা যায়, কোম শহরের একটি সড়কে বড় একটি বাকেট হাতে দাঁড়িয়ে আছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। ওই বাকেট থেকে ছোট ছোট খাবারের প্যাকেট তিনি জানাজায় অংশ নেওয়া নারী, পুরুষ ও শিশুদের হাতে তুলে দেন।
স্থানীয়ভাবে আয়োজিত এ স্বেচ্ছাসেবী কার্যক্রমে ইরানে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরাও অংশ নেন। তারা আগত মানুষের মধ্যে ফল, কেক, নাশতা ও অন্যান্য খাদ্যসামগ্রী বিতরণ করেন। নাসীরুদ্দীন পাটওয়ারীও শিক্ষার্থীদের সঙ্গে এ মানবিক কার্যক্রমে যুক্ত হয়ে তাদের উদ্যোগের প্রতি সংহতি জানান।
জানা যায়, আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও শেষ শ্রদ্ধা নিবেদন উপলক্ষে ইরানের কোম শহরে বিপুলসংখ্যক মানুষের সমাগম ঘটে। এ সময় শহরের বিভিন্ন সড়ক, সেবাকেন্দ্র ও জনসমাগমস্থলে স্বেচ্ছাসেবীরা আগত মানুষের সহায়তায় কাজ করেন।
এর আগে, গত ৩ জুলাই আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে নাসীরুদ্দীন পাটওয়ারী ইরানে পৌঁছান বলে জানা গেছে।
আর/

