আকিদা বর্গা দিয়ে ১১ দলীয় জোটে যাইনি, চূড়ান্ত লক্ষ্য খেলাফত প্রতিষ্ঠা: মাওলানা আতাউল্লাহ আমীন

by Hasan Al-Mahmud

নিজস্ব প্রতিবেদক | হুদহুদ নিউজ

কারও কাছে আকিদা বর্গা দিয়ে ১১ দলীয় ঐক্যজোটে যাননি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন। তিনি বলেছেন, বাংলাদেশে তাঁদের চূড়ান্ত লক্ষ্য খেলাফত প্রতিষ্ঠা করা এবং সেই লক্ষ্য অর্জনের প্রাথমিক ধাপ হিসেবে একটি কল্যাণ রাষ্ট্র কায়েম করার উদ্দেশ্যেই বিগত নির্বাচনে তাঁরা ঐক্যবদ্ধ হয়েছিলেন।

বিজ্ঞাপন
banner

সম্প্রতি বাংলদেশ খেলাফত ছাত্র মজলিসের এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে মাওলানা আতাউল্লাহ আমীন এসব কথা বলেন।

বক্তব্যে নিজেদের রাজনৈতিক ঐতিহ্যের কথা তুলে ধরে খেলাফত মজলিসের এই নেতা বলেন, শাইখুল ইসলাম আল্লামা শাব্বির আহমদ ওসমানী, মুফতি শফী (রহ.), আল্লামা আতহার আলী, শামসুল হক ফরিদপুরী, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক ও মোহাম্মদুল্লাহ হাফেজ্জী হুজুর যে রাজনৈতিক ধারা দিয়ে গেছেন, সেই সমৃদ্ধ ইতিহাস থাকতে তাঁদের কারও কাছে রাজনৈতিক ধারা ভিক্ষা করার প্রয়োজন নেই।

অখণ্ড ভারতের রাজনীতির প্রসঙ্গ টেনে মাওলানা আতাউল্লাহ আমীন বলেন, অখণ্ড ভারতের যে রাজনৈতিক স্লোগান বা ‘মুত্তাহিদা কওমিয়াত’-এর রাজনীতি ছিল, ১৯৪৭ সালেই তার কবর রচিত হয়েছে। আজ যাঁরা অখণ্ড ভারতের স্বপ্ন দেখেন, বাংলাদেশে তা কখনো কায়েম হবে না বলেও মন্তব্য করেন তিনি।

ভবিষ্যৎ রাজনৈতিক লক্ষ্য স্পষ্ট করে মাওলানা আতাউল্লাহ আমীন আরও বলেন, প্রচলিত সব তন্ত্র-মন্ত্রের কবর রচনা করে বাংলাদেশে খেলাফত প্রতিষ্ঠা করাই তাঁদের চূড়ান্ত লক্ষ্য। আর এই চূড়ান্ত লক্ষ্যকে সফল করতে বর্তমান প্রাথমিক লক্ষ্য হলো একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা। সেই কল্যাণ রাষ্ট্র কায়েম করার জন্যই বিগত নির্বাচনে তাঁরা ঐক্যবদ্ধ হয়েছিলেন।

banner

এ জাতীয় আরো সংবাদ