চাঁদাবাজিসহ একাধিক অভিযোগে বিএনপি এমপির ছেলে যুবদল নেতা সজীব আটক, চলছে তদন্ত

নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে ও জেলা যুবদল নেতা খায়রুল ইসলাম সজীবকে একাধিক অভিযোগে আটক করে পুলিশ

by ABDUR RAHMAN
চাঁদাবাজিসহ একাধিক অভিযোগে বিএনপি এমপির ছেলে যুবদল নেতা সজীব আটক

অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ

চাঁদাবাজিসহ একাধিক অভিযোগের প্রেক্ষিতে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজীবকে আটক করেছে পুলিশ। তিনি নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে।

বিজ্ঞাপন
banner

রোববার (২১ জুন) বিকেলে নারায়ণগঞ্জের বসুন্ধরা এলাকার নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নেওয়া হয়।

চাঁদাবাজিসহ একাধিক অভিযোগে বিএনপি এমপির ছেলে যুবদল নেতা সজীব আটক

পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে চাঁদাবাজিসহ পাঁচ থেকে ছয়টি অভিযোগ রয়েছে। এসব অভিযোগের সত্যতা যাচাইয়ের অংশ হিসেবেই তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি।

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, ডিবি টিম তাকে বাসা থেকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসে। প্রাথমিক পর্যায়ে কিছু তথ্য পাওয়া গেছে এবং অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে পাঠানো হয়েছে।

আটকের পর বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা শুরু হয়। তবে সজীব দাবি করেন, তাকে গ্রেপ্তার করা হয়নি, বরং বিষয়টি গুজব ও ষড়যন্ত্র।

এদিকে তার বাবা সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেন, জিজ্ঞাসাবাদের জন্য ডাকা বা নেওয়া স্বাভাবিক প্রক্রিয়ার অংশ এবং তিনি বিষয়টি নিয়ে অবগত আছেন।

পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, তদন্তের স্বার্থে তাকে ডিবি কার্যালয়ে স্থানান্তর করা হয়েছে এবং বিষয়টি এখনও প্রক্রিয়াধীন।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ