মক্কায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত

সংগঠনের কার্যক্রম, দায়িত্বশীলদের করণীয় ও দ্বীনি দায়িত্ব নিয়ে প্রশিক্ষণ প্রদান

by Master Fatih
মক্কায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ মজলিস
অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ

মক্কায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত হয়েছে। পবিত্র মক্কা মহানগর শাখার উদ্যোগে ১৮ সেপ্টেম্বর মক্কার স্থানীয় একটি হোটেলে এ প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিসের মক্কা মহানগর শাখার সভাপতি হাফেজ মাওলানা হাবিবুল্লাহ হারুন। অনুষ্ঠান পরিচালনা করেন শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা কাজী দেলোয়ার হুসাইন।

বিজ্ঞাপন
banner

প্রশিক্ষণ মজলিসে প্রধান মেহমান হিসেবে বিষয়ভিত্তিক আলোচনা ও প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান।

মজলিসে দারসুল কুরআন পেশ করেন পবিত্র মক্কা মহানগর শাখার বায়তুলমাল সহ-সম্পাদক মাওলানা আব্দুল হান্নান। হেদায়াতি বক্তব্য রাখেন শাখার উপদেষ্টা মাওলানা ওয়াজীউল্লাহ।

এ সময় ইসলামী সংগীত পরিবেশন করেন মক্কা শাখার বায়তুলমাল সম্পাদক হাফেজ মাওলানা রায়হান উদ্দিন।

প্রশিক্ষণ মজলিসে আরও উপস্থিত ছিলেন মক্কা মহানগর শাখার সহ-সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক আব্দুল হামিদ, প্রচার সম্পাদক মাওলানা খালেদ সাইফুল্লাহ, মাওলানা মুফতি রেজাউল করিমসহ ওলামায়ে কেরাম, বিভিন্ন শাখার নেতৃবৃন্দ এবং প্রবাসী ব্যবসায়ীরা।

প্রশিক্ষণ কর্মসূচিতে সংগঠনের বিভিন্ন কার্যক্রম, দায়িত্বশীলদের করণীয়, দ্বীনি দায়িত্ব এবং সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও প্রশিক্ষণ প্রদান করা হয়। এতে অংশগ্রহণকারীরা মনোযোগের সঙ্গে প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নেন।

পরে দেশ, জাতি, উম্মাহ ও সংগঠনের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়ার মাধ্যমে প্রশিক্ষণ মজলিসের সমাপ্তি ঘোষণা করা হয়।

banner

এ জাতীয় আরো সংবাদ