মাদ্রাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনা ইসলামবিরোধী ষড়যন্ত্রের অংশ— মাওলানা জালালুদ্দীন আহমদ

মাদ্রাসা শিক্ষা বোর্ডের সার্কুলারকে ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী দাবি করে প্রতিবাদ জানালেন সংগঠনটির মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।

by ABDUR RAHMAN
মাদ্রাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনা ইসলামবিরোধী ষড়যন্ত্রের অংশ

নিজস্ব প্রতিবেদক | হুদহুদ নিউজ

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের সাম্প্রতিক একটি সার্কুলার নিয়ে আপত্তি জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। সংগঠনটির মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ অভিযোগ করেছেন, মাদ্রাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনা ইসলামী শিক্ষা ব্যবস্থার স্বকীয়তা ও ধর্মীয় মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক।

বিজ্ঞাপন
banner

শুক্রবার (২৪ জুলাই) দেওয়া এক বিবৃতিতে তিনি এ নির্দেশনার নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, আগামী ৯ আগস্ট অনুষ্ঠিতব্য ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ উপলক্ষে দেশের সব আলিয়া মাদ্রাসাকে দাখিল (ষষ্ঠ থেকে দশম শ্রেণি) পর্যায় থেকে একজন ছাত্র ও একজন ছাত্রী এবং আলিম প্রথম ও দ্বিতীয় বর্ষ থেকে একজন ছাত্র ও একজন ছাত্রী নিয়ে পৃথক ফুটবল দল গঠন করে তালিকা পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি দাবি করেন, এ ধরনের নির্দেশনা মাদ্রাসার নিজস্ব পরিবেশ ও ধর্মীয় মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। খেলাধুলার নামে মাদ্রাসা শিক্ষার স্বতন্ত্র বৈশিষ্ট্যে হস্তক্ষেপ করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

বিবৃতিতে তিনি আরও বলেন, দেশের আলিয়া মাদ্রাসাগুলো ইসলামী আদর্শ, শরিয়াহ বিধান ও ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে পরিচালিত হয়। এসব বিষয় বিবেচনায় নিয়ে নীতিনির্ধারণ করা প্রয়োজন।

মাওলানা জালালুদ্দীন আহমদ অভিযোগ করেন, প্রশাসনের অভ্যন্তরে একটি ইসলামবিরোধী চক্র রয়েছে, যারা বিভিন্ন সময়ে ইসলাম ও ইসলামী শিক্ষার বিরুদ্ধে বিতর্কিত সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছে।

তিনি বলেন, সরকারের উচিত প্রশাসনের ভেতরে থাকা এমন উপাদানগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া। অন্যথায় এ ধরনের সিদ্ধান্ত জনগণ ও সরকারের মধ্যে অপ্রয়োজনীয় বিভেদ তৈরি করতে পারে।

তিনি মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওই সার্কুলার প্রত্যাহার, নির্দেশনা বাস্তবায়নের চাপ বন্ধ এবং ইসলামী শিক্ষা ব্যবস্থার স্বকীয়তা রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

banner

এ জাতীয় আরো সংবাদ