বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার বাছাইকৃত দায়িত্বশীলদের তরবিয়তী মজলিস অনুষ্ঠিত

লন্ডনের হাসানা সেন্টারে রাতব্যাপী দারস, সামষ্টিক অধ্যয়ন, জিকির, তাহাজ্জুদ ও সাংগঠনিক কার্যক্রমে অংশ নেন যুক্তরাজ্য শাখার বাছাইকৃত দায়িত্বশীলরা

by Master Fatih
লন্ডনের হাসানা সেন্টারে বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার বাছাইকৃত দায়িত্বশীলদের অংশগ্রহণে অনুষ্ঠিত তরবিয়তী মজলিসের একটি দৃশ্য

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার লন্ডন জোনের উদ্যোগে বাছাইকৃত দায়িত্বশীলদের অংশগ্রহণে এক তরবিয়তী মজলিস অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৬ জুলাই) লন্ডনের হাসানা সেন্টারে অনুষ্ঠিত এ তরবিয়তী মজলিসে সভাপতিত্ব ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন যুক্তরাজ্য শাখার নেতৃবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন যুক্তরাজ্য শাখার প্রশিক্ষণ সম্পাদক হাফিজ মাওলানা লিয়াকত হোসাইন।

বিজ্ঞাপন
banner

অনুষ্ঠানে বক্তব্য ও আলোচনায় অংশ নেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও যুক্তরাজ্য শাখার সহসভাপতি আলহাজ আতাউর রহমান, যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক মুফতি সালেহ আহমদ এবং শায়খ শাব্বির আহমদ।

লন্ডনের হাসানা সেন্টারে বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার বাছাইকৃত দায়িত্বশীলদের অংশগ্রহণে অনুষ্ঠিত তরবিয়তী মজলিসের একটি দৃশ্য

তরবিয়তী মজলিসে দারস, সামষ্টিক অধ্যয়ন, জিকির, তাহাজ্জুদ, পবিত্র কুরআন তিলাওয়াতসহ রাতব্যাপী বিভিন্ন আত্মশুদ্ধিমূলক ও সাংগঠনিক কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারী দায়িত্বশীলরা সংগঠনের আদর্শ, দায়িত্ববোধ, সাংগঠনিক দক্ষতা ও ব্যক্তিগত আমল-আখলাকের উন্নয়নের বিষয়ে দিকনির্দেশনা গ্রহণ করেন।

আয়োজকরা জানান, দায়িত্বশীলদের মধ্যে আদর্শিক চেতনা, সাংগঠনিক সক্ষমতা ও পারস্পরিক ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করার লক্ষ্যেই এ ধরনের তরবিয়তী মজলিসের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও সক্রিয় অংশগ্রহণে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।

banner

এ জাতীয় আরো সংবাদ