গণভোটের রায় বাস্তবায়নে ব্যর্থ হলে বিএনপি বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত হবে: মামুনুল হক

ঢাকা–রংপুর লংমার্চের উদ্বোধনী সমাবেশে সাত দফা দাবি আদায়ে বিএনপিকে সতর্ক করলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীরে মজলিস

by Master Fatih
ঢাকা–রংপুর লংমার্চের উদ্বোধনী সমাবেশে আল্লামা মামুনুল হক
নিজস্ব প্রতিবেদক | হুদহুদ নিউজ

গণভোটের রায় বাস্তবায়নসহ সাত দফা দাবি আদায়ে বিএনপিকে সতর্ক করে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীরে মজলিস আল্লামা মামুনুল হক বলেছেন, গাদ্দারি ও বিশ্বাসঘাতকতার পথ পরিহার করতে হবে। গণভোটের রায় কার্যকর করতে ব্যর্থ হলে ইতিহাসের পাতায় বিএনপি বিশ্বাসঘাতক দল হিসেবে চিহ্নিত হবে।

শনিবার ১৯ সেপ্টেম্বর ২০২৬ রাজধানীর মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত ১১ দলীয় ঐক্যের ঢাকা–রংপুর লংমার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এসব কথা বলেন। গণভোটের রায় বাস্তবায়নসহ সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে এই লংমার্চের আয়োজন করা হয়েছে।

বিজ্ঞাপন
banner

আল্লামা মামুনুল হক বলেন, বর্তমান সরকারকে সতর্ক করার জন্যই তারা লংমার্চের কর্মসূচিতে নেমেছেন। তাদের আন্দোলনের দ্বিতীয় পর্ব চলছে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সিরাত ও জীবন অধ্যয়ন করে দেখা যায়, গাদ্দারি ও বিশ্বাসঘাতকতার বিরুদ্ধে তিনি কঠোর ভূমিকা পালন করেছেন।

মামুনুল হক বলেন, বর্তমান সরকার বিএনপি মদিনার ইসলামের কথা বলেছে। মদিনার ইসলামের কথা বললে এবং মদিনাওয়ালার সম্মান রক্ষা করতে চাইলে গাদ্দারি ও বিশ্বাসঘাতকতার পথ পরিহার করতে হবে।

তিনি আরও বলেন, লংমার্চ কর্মসূচি নিয়ে সরকারপ্রধান থেকে শুরু করে তাদের দল ও দোসরদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

১১ দলীয় ঐক্যের আন্দোলন প্রসঙ্গে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীরে মজলিস বলেন, ১১ দল বাংলাদেশের আন্দোলন-সংগ্রামের অতীত ইতিহাস পরিবর্তন করে একটি নতুন মাইলফলক তৈরি করবে।

তিনি বলেন, তাদের আন্দোলন শান্তিপূর্ণ এবং সংগ্রাম গণসম্পৃক্ত হবে। হরতাল বা অবরোধের মতো কর্মসূচিতে না গিয়ে জনদুর্ভোগ কমানোর বিষয়টি তারা গুরুত্ব দিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

মামুনুল হক বলেন, গোটা বাংলার কোটি কোটি জনতাকে ঐক্যবদ্ধ করে যে আন্দোলন গড়ে উঠবে, বিএনপি যদি গণভোটের রায় বাস্তবায়নসহ সাত দফা দাবি আদায় করতে ব্যর্থ হয়, তাহলে সেই আন্দোলন আরও বেগবান হবে।

প্রেস বিজ্ঞপ্তিটি পাঠিয়েছেন আল্লামা মামুনুল হকের প্রেস সচিব আশরাফুল ইসলাম সাদ।

banner

এ জাতীয় আরো সংবাদ