১৯ সেপ্টেম্বর রংপুর অভিমুখে লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের

গণভোটের রায়, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও জনগণের ন্যায্য দাবি আদায়ে ১৯ সেপ্টেম্বরের কর্মসূচিতে ব্যাপক অংশগ্রহণের আহ্বান

by Master Fatih
রংপুর অভিমুখে লংমার্চ সফল করার আহ্বান জানাচ্ছে বাংলাদেশ খেলাফত মজলিস
নিজস্ব প্রতিবেদক | হুদহুদ নিউজ

১৯ সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্যের ঢাকা–রংপুর লংমার্চ সফল করতে সর্বস্তরের নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস।

বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন বলেছেন, গণভোটের রায় ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নসহ জনগণের ন্যায্য দাবি আদায়ে ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সর্বাত্মকভাবে সফল করতে হবে।

বিজ্ঞাপন
banner

তিনি বলেন, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণের মাধ্যমে সরকারকে জনগণের দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নিতে বাধ্য করতে হবে।

সোমবার ১৪ সেপ্টেম্বর ঢাকাস্থ কেন্দ্রীয় কার্যালয়ে ১৯ সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্যের ঢাকা–রংপুর লংমার্চ সফল করার লক্ষ্যে বাংলাদেশ খেলাফত মজলিসের লংমার্চ বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতির বক্তব্যে মাওলানা আতাউল্লাহ আমীন এসব কথা বলেন।

তিনি আরও বলেন, জনগণের ভোটের মর্যাদা রক্ষা, জুলাই সনদ বাস্তবায়ন, দ্রব্যমূল্য ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে এ কর্মসূচি গুরুত্বপূর্ণ।

বৈঠকে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা এনামুল হক মূসা, মাওলানা মুহাম্মদ ফয়সল, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশীদ ভূঁইয়া এবং প্রচার সম্পাদক মাওলানা হাসান জুনাইদ।

এ ছাড়া ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা ছানাউল্লাহ আমিনী, সাধারণ সম্পাদক মাওলানা রাকিবুল ইসলাম, ঢাকা মহানগর উত্তরের মাওলানা মুর্শিদুল আলম সিদ্দীক, যুব মজলিস সভাপতি জাহিদুজ্জামান, খেলাফত ছাত্র মজলিসের সভাপতি আব্দুল আজীজ, সাবেক সভাপতি মোল্লা খালেদসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

banner

এ জাতীয় আরো সংবাদ