নিজস্ব প্রতিবেদক | হুদহুদ নিউজ
সামাজিক সেবামূলক ও অরাজনৈতিক সংগঠন ‘স্টুডেন্ট মুভমেন্ট অব বাংলাদেশ’ (SMB)-এর ২০২৭–২০২৮ সেশনের জন্য নতুন কেন্দ্রীয় কাউন্সিল গঠন সম্পন্ন হয়েছে। নতুন কাউন্সিলে সংগঠনটির সেন্ট্রাল প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন কাজী ইমাম হোসাইন ইলাত এবং সেন্ট্রাল জেনারেল সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ রাব্বি গাজী।
সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাংগঠনিক তৎপরতাকে আরও গতিশীল, সুসংগঠিত এবং জনকল্যাণমুখী ধারায় পরিচালনা করার লক্ষ্যেই এ নতুন নেতৃত্বের কাঁধে দায়িত্ব অর্পণ করা হয়েছে। শীর্ষ দুই দায়িত্বপ্রাপ্ত নেতা আগামী মেয়াদে সংগঠনের সামগ্রিক গতিপথ নির্দেশ করবেন।

নতুন নেতৃত্ব সম্পর্কে সংগঠনটি প্রত্যাশা ব্যক্ত করে জানায়, এ পদক্ষেপের মাধ্যমে সামাজিক সচেতনতা বাড়ানো, মানবিক মূল্যবোধের চর্চা জোরদার, স্বেচ্ছাসেবামূলক কাজ বিস্তার এবং তরুণদের ইতিবাচক নেতৃত্বে রূপান্তরের ক্ষেত্রে সংগঠনটি আরও শক্তিশালী ভূমিকা রাখতে পারবে।
বিজ্ঞপ্তিটি প্রচারের দায়িত্বে ছিলেন সংগঠনটির জার্নালিজম অ্যান্ড কমিউনিকেশন সেক্রেটারি সাজ্জাদ হোসেন। অরাজনৈতিক আদর্শে উদ্বুদ্ধ হয়ে সেবার প্রত্যয় ও তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে নতুন মেয়াদে দেশের জন্য ইতিবাচক অবদান রাখার অঙ্গীকার প্রকাশ করেছে নবগঠিত এই কেন্দ্রীয় কমিটি।

