জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্যের ব্রাডফোর্ডে খেলাফত মজলিসের আলোচনা সভা অনুষ্ঠিত

যুক্তরাজ্যের ব্রাডফোর্ডে বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং জুলাই-আগস্ট গণহত্যার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের দাবি জানান।

by Master Fatih
জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে ব্রাডফোর্ডে বাংলাদেশ খেলাফত মজলিসের আলোচনা সভা

অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার ব্রাডফোর্ড শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) ব্রাডফোর্ডের স্থানীয় একটি হলে আয়োজিত এ অনুষ্ঠানে যুক্তরাজ্যের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার সহ-সভাপতি ও ব্রাডফোর্ড শাখার সভাপতি মাওলানা আব্দুস সালাম। সভা পরিচালনা করেন ব্রাডফোর্ড শাখার সাধারণ সম্পাদক ক্বারী মাওলানা আব্দুল জলিল।

বিজ্ঞাপন
banner

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক ও যুক্তরাজ্য শাখার সভাপতি শায়খুল হাদীস প্রিন্সিপাল মাওলানা রেজাউল হক।

ব্রাডফোর্ডে খেলাফত মজলিসের আলোচনা সভা

ব্রাডফোর্ডে খেলাফত মজলিসের আলোচনা সভা

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের অন্যতম প্রবীণ মুরুব্বি ও বিশিষ্ট মুহাদ্দিস মাওলানা শায়খ আব্দুস শহীদ চাম্পারকান্দী, যুক্তরাজ্য শাখার সহ-সভাপতি ও বার্মিংহাম শাখার সভাপতি ব্যারিস্টার মাওলানা বদরুল হক, যুক্তরাজ্য শাখার সহ-সভাপতি ও ওল্ডহ্যাম শাখার সভাপতি মুহাদ্দিস শায়খ মাওলানা কমর উদ্দিন, যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক মুফতী ছালেহ আহমদ এবং বায়তুলমাল সম্পাদক ইমাম মাওলানা আবুল কালাম আজাদ।

এছাড়া বক্তব্য দেন রচডেল শাখার সভাপতি মাওলানা হাবিবুর রহমান, সহ-সভাপতি মাওলানা সায়েফ আহমদ সেবুল, লন্ডন মহানগর শাখার সহ-সভাপতি আলহাজ মুস্তাফিজুর রহমান, মাওলানা লুৎফর রহমান, রচডেল শাখার সাধারণ সম্পাদক মাওলানা হোসাইন আহমদ, লন্ডন মহানগর শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা মাছুম আহমদ এবং রচডেল শাখার সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মাওলানা বদরুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, গণভোটে দেশের জনগণ সংস্কার ও পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে। তাই জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটাতে অবিলম্বে জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। তারা আরও বলেন, দেশকে ঘিরে বহুমুখী ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। এসব ষড়যন্ত্র ও অপতৎপরতা মোকাবিলায় দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখতে হবে।

ব্রাডফোর্ডে খেলাফত মজলিসের আলোচনা সভা

নেতৃবৃন্দ জুলাই-আগস্ট গণহত্যার সঙ্গে জড়িত ফ্যাসিবাদের সকল দোসরের দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

আলোচনা সভা শেষে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সকল শহীদের মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশের শান্তি, স্থিতিশীলতা ও সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট মুহাদ্দিস মাওলানা শায়খ আব্দুস শহীদ চাম্পারকান্দী।

 

banner

এ জাতীয় আরো সংবাদ