পশ্চিম তীরে অস্ত্র ছিনিয়ে দুই ইসরায়েলি সেনাকে হত্যা করলো এক ফিলিস্তিনি, এরপর অভিযানে আটক ৭০

তেল গ্রামে বসতি স্থাপনকারীদের গুলির পর উত্তেজনা, জেনিনসহ বিভিন্ন এলাকায় রাতভর অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী

by ABDUR RAHMAN
পশ্চিম তীরে অস্ত্র ছিনিয়ে দুই ইসরায়েলি সেনাকে হত্যা করলো এক ফিলিস্তিনি

আন্তর্জাতিক ডেস্ক | হুদহুদ নিউজ

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিমতীরের তেল গ্রামে ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারীদের গুলিতে চার ফিলিস্তিনি নিহত হওয়ার পর অঞ্চলজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ঘটনার পর পশ্চিমতীরের বিভিন্ন এলাকায় রাতভর অভিযান চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।

বিজ্ঞাপন
banner

ইসরায়েলি বাহিনীর অভিযানে ৭০ জনের বেশি ফিলিস্তিনিকে আটক করা হয়েছে বলে জানা গেছে। একই সঙ্গে জিজ্ঞাসাবাদের নামে আরও কয়েকশ সাধারণ মানুষকে হয়রানি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, তেল গ্রামে বসতি স্থাপনকারীদের হামলার পর এক ফিলিস্তিনি তাদের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নেন। পরে ওই ঘটনায় দুই ইসরায়েলি সেনা নিহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, আটক ব্যক্তিরা সবাই স্থানীয় বা আন্তর্জাতিকভাবে ‘ওয়ান্টেড’ তালিকাভুক্ত ছিলেন। তাদের সঙ্গে ফিলিস্তিনভিত্তিক সশস্ত্র সংগঠন হামাসসহ অন্যান্য সংগঠনের যোগাযোগ রয়েছে বলেও দাবি করেছে ইসরায়েলি বাহিনী।

সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, তেল গ্রামে সংঘর্ষের পর সেখান থেকে ১১ জন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া প্রায় ৮০ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

এদিকে পশ্চিমতীরের জেনিন এলাকায় একযোগে ৩০০টির বেশি স্থানে অভিযান চালিয়েছে ইসরায়েলি সেনারা। সেখান থেকেও বেশ কয়েকজন ফিলিস্তিনিকে আটক করা হয়েছে। ইসরায়েলি বাহিনীর দাবি, আটক ব্যক্তিরা বিস্ফোরক ব্যবহার করে হামলার প্রস্তুতি নিচ্ছিলেন।

তবে জেনিন অভিযানে আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিস্ফোরক হামলার প্রস্তুতির অভিযোগের পক্ষে কোনো সুনির্দিষ্ট প্রমাণ বা বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল

banner

এ জাতীয় আরো সংবাদ