এস আলম-জেএমসি সংযোগে চুপ্পু! তদন্তে দুদকের প্রতি হাইকোর্টের নির্দেশ

বিএফআইইউর প্রতিবেদনে জেএমসি বিল্ডার্স, এস আলম গ্রুপ ও শেয়ার কেনাবেচায় অনিয়মের অভিযোগ; হাইকোর্টের নির্দেশে তদন্তে নামছে দুদক।

by ABDUR RAHMAN
এস আলম-জেএমসি সংযোগে চুপ্পু

অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ

ইসলামী ব্যাংক বাংলাদেশের শেয়ার জালিয়াতির ঘটনায় সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে অনুসন্ধান ও তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। বাংলাদেশ ফাইন্যানশিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে হাইকোর্ট দুর্নীতি দমন কমিশনকে (দুদক) প্রয়োজনীয় তদন্ত ও আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

বিজ্ঞাপন
banner

শনিবার (২৫ জুলাই) হাইকোর্ট-সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে একই ঘটনায় ২০২৫ সালে দায়ের হওয়া একটি মামলার তদন্তের নির্দেশও দেওয়া হয়েছিল। সর্বশেষ বিএফআইইউর তদন্ত প্রতিবেদন আদালতে উপস্থাপনের পর বিষয়টি নতুন করে গুরুত্ব পায়।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামী ব্যাংকের শেয়ার জালিয়াতির ঘটনায় জেএমসি বিল্ডার্স নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে অনিয়ম সংঘটিত হয়। প্রতিষ্ঠানটি বিতর্কিত ব্যবসায়ী এস আলমের মালিকানাধীন বলে উল্লেখ করা হলেও, শেয়ারের অধিকারী হিসেবে মো. সাহাবুদ্দিন চুপ্পুর নাম উঠে এসেছে।

তদন্তে আরও উল্লেখ করা হয়, জেএমসি বিল্ডার্সের প্রতিনিধি হিসেবে সাহাবুদ্দিন চুপ্পু জালিয়াতির মাধ্যমে ইসলামী ব্যাংকের শেয়ার ক্রয়ে যুক্ত ছিলেন। ওই শেয়ার কেনার অর্থ এস আলমের নিয়ন্ত্রণাধীন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে সংগ্রহ করা হয়েছিল বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, জেএমসি বিল্ডার্সের প্রতিনিধি পরিচয়ে সাহাবুদ্দিন চুপ্পু ইসলামী ব্যাংকের পরিচালক এবং পরে ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। ওই সময় ব্যাংক থেকে বিপুল অঙ্কের অর্থ লুটপাটের অভিযোগও তদন্তে উঠে এসেছে।

বিএফআইইউ তাদের প্রতিবেদনে সাহাবুদ্দিন চুপ্পুসহ সংশ্লিষ্ট কোম্পানির অন্যদের বিরুদ্ধে অভিযোগের তথ্য তুলে ধরে। এর ভিত্তিতেই হাইকোর্ট পুরো বিষয়টির পূর্ণাঙ্গ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে দুদককে নির্দেশ দিয়েছেন।

এদিকে, একই অভিযোগে ২০২৫ সালে দায়ের হওয়া মামলার তদন্তের নির্দেশও আদালত দিয়েছিল। সর্বশেষ হাইকোর্টের নির্দেশের ফলে ইসলামী ব্যাংকের শেয়ার জালিয়াতির পুরো ঘটনা নতুন করে তদন্তের আওতায় আসছে।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ