জাতীয় সংসদে আল্লামা মামুনুল হকের বিরুদ্ধে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ-মশাল মিছিল, স্পিকারের ক্ষমা দাবি

আল্লামা মামুনুল হকের বিরুদ্ধে ‘কটূক্তি ও অপপ্রচার’-এর অভিযোগ তুলে স্পিকার ও এমপি খন্দকার আবু আশফাকের সমালোচনা খেলাফত যুব মজলিসের

by Master Fatih
আল্লামা মামুনুল হক

নিজস্ব প্রতিবেদক | হুদহুদ নিউজ

জাতীয় সংসদে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হককে নিয়ে স্পিকারের বক্তব্যের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ ও মশাল মিছিল করেছে বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগর।

বৃহস্পতিবার (১৮ জুন) রাত ৯টায় জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত এ মিছিল অনুষ্ঠিত হয়। সংগঠনটির নেতারা স্পিকারের বক্তব্যকে ‘চরম ধৃষ্টতাপূর্ণ, অজ্ঞতাপ্রসূত ও কুৎসাপূর্ণ’ বলে আখ্যায়িত করেন।

বিজ্ঞাপন
banner

মিছিলপূর্ব সমাবেশে বক্তারা দাবি করেন, জাতীয় সংসদের মতো গুরুত্বপূর্ণ স্থানে দাঁড়িয়ে কোনো প্রমাণ ছাড়া একজন শীর্ষ আলেমের বিরুদ্ধে মন্তব্য করা দায়িত্বশীল আচরণের পরিপন্থী।

বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা জাহিদুজ্জামান প্রধান অতিথির বক্তব্যে বলেন, আল্লামা মামুনুল হকের বিরুদ্ধে অতীতে যেসব অভিযোগ উত্থাপন করা হয়েছিল, সেগুলো আদালতের আইনি প্রক্রিয়ায় ভিত্তিহীন ও বানোয়াট হিসেবে প্রমাণিত হয়েছে। তিনি অভিযোগ করেন, সংসদে দেওয়া সাম্প্রতিক বক্তব্য সেই বাস্তবতাকে উপেক্ষা করেছে।

সমাবেশে বক্তারা ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাকেরও সমালোচনা করেন। তারা অভিযোগ করেন, আলেম সমাজকে বিতর্কিত করার উদ্দেশ্যে বিভিন্ন ধরনের অপপ্রচার চালানো হচ্ছে।

বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম বলেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য ও অপপ্রচার দেশের জনগণ গ্রহণ করবে না। তিনি রাজনৈতিক শিষ্টাচার বজায় রাখার আহ্বান জানান।

সমাবেশ থেকে বক্তারা স্পিকারের দেওয়া বক্তব্য জাতীয় সংসদের কার্যবিবরণী থেকে প্রত্যাহারের দাবি জানান। পাশাপাশি তারা স্পিকার ও সংসদ সদস্য খন্দকার আবু আশফাকের প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।

বক্তারা বলেন, আলেম সমাজের মর্যাদা ক্ষুণ্ন করার যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে তারা সাংগঠনিকভাবে প্রতিবাদ অব্যাহত রাখবেন।

খেলাফত যুব মজলিসের নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আলেমদের বিরুদ্ধে অপপ্রচার ও চরিত্রহননের অভিযোগ অব্যাহত থাকলে দেশব্যাপী বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

তারা দাবি করেন, আল্লামা মামুনুল হক দেশের ধর্মপ্রাণ মানুষের কাছে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তাঁর সম্মান ও মর্যাদা রক্ষায় তারা শান্তিপূর্ণ গণআন্দোলন চালিয়ে যাবেন।

সমাবেশে আরও বক্তব্য দেন খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় প্রশিক্ষণ বিভাগের সম্পাদক মাওলানা আল আবিদ শাকির, ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা জাকারিয়া আল ফারুক এবং ছাত্র মজলিসের কেন্দ্রীয় সংগঠন বিভাগের সম্পাদক মুসতাক আহমাদ।

এছাড়া উপস্থিত ছিলেন খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সমাজকল্যাণ বিভাগের সম্পাদক মাওলানা রুহুল আমিন, প্রচার বিভাগের সম্পাদক ফাতীহ মুহাম্মাদ সোলাইমান, ছাত্র মজলিসের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুল আহাদ, বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক জাবের আল হুসাইনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

banner

এ জাতীয় আরো সংবাদ