ভারতে ঈদুল আজহা ঘিরে মুসলমানদের আতঙ্ক নিয়ে সাদিকুর রহমান খানের মন্তব্য

ঈদের পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ, ৪৭-এর স্বাধীনতার গুরুত্ব স্মরণ করার আহ্বান

by ABDUR RAHMAN
ভারতে ঈদুল আজহা ঘিরে মুসলমানদের আতঙ্ক নিয়ে সাদিকুর রহমান খানের মন্তব্য

অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ

ভারতে ঈদুল আজহা উদযাপনকে ঘিরে মুসলমানদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগের বিভিন্ন চিত্র সামনে এসেছে বলে মন্তব্য করেছেন অনলাইন একটিভিস্ট সাদিকুর রহমান খান।

বিজ্ঞাপন
banner

বৃহস্পতিবার (২৮ মে) দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি এ বিষয়ে নিজের প্রতিক্রিয়া জানান।

পোস্টে তিনি বলেন, কুরবানি ও ঈদের আনন্দের মাঝেও সময় বের করে ভারতের বিভিন্ন স্থানের ঈদের দিনের ভিডিও দেখার আহ্বান জানাচ্ছেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, কোথাও কোথাও মুসলমানদের কুরবানি ও নামাজ আদায় নিয়েও ভয় ও অনিশ্চয়তার পরিবেশ তৈরি হয়েছে।

তিনি উল্লেখ করেন, কলকাতায় পুলিশ মাইকে ঘোষণা দিয়েছে— প্রকাশ্যে কিংবা গোপনে গরু কুরবানি করা যাবে না। এছাড়া ব্যাঙ্গালোরের একটি আদালতের নির্দেশনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, সেখানে গরু কুরবানি ছাড়াও ঈদ পালন সম্ভব বলে মন্তব্য করা হয়েছে।

সাদিকুর রহমান খান আরও দাবি করেন, ভারতের বহু মুসলমান নিরাপত্তাহীনতার কারণে ঈদের নামাজে অংশ নেননি। তার মতে, এসব ঘটনা মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে।

ফেসবুক পোস্টে তিনি ১৯৪৭ সালের দেশভাগ ও স্বাধীনতার প্রসঙ্গও তুলে ধরেন। তিনি বলেন, “৪৭-এ কোনো দেশভাগ হয়নি, আমরা স্বাধীনতা পেয়েছি।” তার মতে, সেই স্বাধীনতার মাধ্যমে ধর্মীয় উৎসব, কুরবানি, জমি ও জীবনযাপনের অধিকার নিশ্চিত হয়েছে।

তিনি আরও লেখেন, স্বাধীনতা আল্লাহর দেওয়া এক বিশেষ নেয়ামত এবং এর মর্যাদা রক্ষা করা সবার দায়িত্ব। একই সঙ্গে তিনি আল্লামা ইকবাল, কায়েদে আজম মুহাম্মদ আলী জিন্নাহ, শেরে বাংলা এ কে ফজলুল হক, সলিমুল্লাহ খান ও হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মতো নেতাদের স্মরণ করার আহ্বান জানান।

পোস্টের শেষাংশে তিনি বিশ্বের সকল মজলুম, স্বাধীনতাকামী ও ইনসাফের পক্ষের মানুষকে ঈদুল আজহার শুভেচ্ছা জানান এবং সবার প্রতি কৃতজ্ঞতা ও সচেতনতার বার্তা দেন।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ