নিজস্ব প্রতিবেদক | হুদহুদ নিউজ
৮ মে রাজধানীর জাতীয় জাদুঘরে অনুষ্ঠিতব্য ‘শাপলার শহীদগাঁথা’—৫ মে’র গণহত্যা: স্মরণ ও মূল্যায়ন শীর্ষক কর্মসূচি সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন শাপলা স্মৃতি সংসদের চেয়ারম্যান মাওলানা মামুনুল হক।

মাওলানা মামুনুল হকসহ শাপলা স্মৃতি সংসদের নির্বাহী পরিষদের নেতৃবৃন্দ।
গতকাল (৩ মে, রবিবার) শাপলা স্মৃতি সংসদের নির্বাহী পরিষদের এক গুরুত্বপূর্ণ বৈঠকে এ আহ্বান জানানো হয়। বৈঠকে সভাপতিত্ব করেন মাওলানা মামুনুল হক।
বৈঠকে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদ সদস্য মাওলানা আতাউল্লাহ আমীন, নির্বাহী সভাপতি মাওলানা আবুল হাসানাত জালালী, সহ-সভাপতি মাওলানা ইলিয়াস হামিদী ও মাওলানা এহসানুল হক, সাধারণ সম্পাদক মাওলানা কামাল উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা জাকির হুসাইন, মাওলানা আরিফুর রহমান, মাওলানা হাবীবুল্লাহ সিরাজ, ফাতীহ মুহাম্মাদ সোলাইমান, মাহমুদুল হাসান সাগর, আশরাফুল ইসলাম সাদ, শাহরিয়ার আলম, ইমাম হুসাইন ইলাতসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বৈঠকে ‘শাপলা স্মৃতি প্রতিযোগিতা-২০২৬’-এ অংশগ্রহণকারী সকল প্রতিযোগীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও শুকরিয়া জ্ঞাপন করা হয়।
সভাপতির বক্তব্যে মাওলানা মামুনুল হক বলেন, “শাপলার শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এই স্মৃতিকে ধারণ করে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
তিনি আগামী ৮ মে জাতীয় জাদুঘরে অনুষ্ঠিতব্য ‘শাপলার শহীদগাঁথা’ কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান।
বৈঠকে বক্তারা শাপলার শহীদদের স্মৃতি সংরক্ষণ, ইতিহাসের যথাযথ উপস্থাপন এবং জাতীয় চেতনা জাগ্রত করার লক্ষ্যে গৃহীত কর্মসূচিগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

