স্টাফ রিপোর্টার, ঢাকা
ইমাম শাহ ওয়ালীউল্লাহ দেহলভী (রহ.)-এর চিন্তা, তাজদীদ ও উম্মাহর পুনর্জাগরণে তাঁর অবদান তুলে ধরতে রাজধানীতে একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। আগামী ৩ মে, রোববার বাদ আসর এ সভা অনুষ্ঠিত হবে।
কনফারেন্স বাস্তবায়ন কমিটির উদ্যোগে আয়োজিত এ সভা মিরপুর-১১ এলাকার মাদরাসা দারুর রাশাদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আয়োজকেরা জানিয়েছেন, ‘ইমাম শাহ ওয়ালীউল্লাহ দেহলভী (রহ.) কনফারেন্স’ সফলভাবে আয়োজনের লক্ষ্যে এই মতবিনিময় সভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে ইসলামী চিন্তাবিদ, আলেম-উলামা এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেবেন।
সভায় সভাপতিত্ব করবেন শায়খ মাওলানা মুহাম্মাদ সালমান। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন ড. মাওলানা ইমদাদুল ইসলাম ফারুকী।
আয়োজকদের পক্ষ থেকে কনফারেন্সে যুক্ত আগ্রহী ব্যক্তিবর্গ এবং শায়খ খলীলুর রহমান সাজ্জাদ নোমানীর শুভানুধ্যায়ীদের বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।
অনুষ্ঠানটির আয়োজক ‘পয়ামে ইনসানিয়াত বাংলাদেশ’। সংগঠনটি দাওয়াতি ও মানবিক কার্যক্রমের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এর প্রতিষ্ঠাতা সৈয়দ আবুল হাসান আলী নাদভী (রহ.)।
এ বিষয়ে বিস্তারিত জানতে আগ্রহীদের ০১৯৭৪৩৯২৬৬৫ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে আয়োজকরা।

