মিরপুরে জামিয়া খালিদ আল-আরাবিয়ায় ইফতা বিভাগের ইফতেতাহি দরস অনুষ্ঠিত

নতুন শিক্ষাবর্ষের সূচনা উপলক্ষে শায়খুল হাদিস খালেদ সাইফুল্লাহর উদ্বোধনী বক্তব্যে ইলমে দ্বীনের গুরুত্ব তুলে ধরা হয়

by ABDUR RAHMAN

জামিয়া খালিদ আল-আরাবিয়া মিরপুর ১০, ঢাকা এর ইফতা বিভাগের ‘ইফতেতাহি দরস’ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় জামিয়ার নিজস্ব ক্যাম্পাসে এ আয়োজন করা হয়।

বিজ্ঞাপন
banner

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন জামিয়ার পরিচালক শায়খুল হাদিস আল্লামা মুফতি খালেদ সাইফুল্লাহ। এ সময় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত আলেম-ওলামা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী বক্তব্যে শায়খুল হাদিস আল্লামা মুফতি খালেদ সাইফুল্লাহ ইলমে দ্বীনের গুরুত্ব তুলে ধরে বলেন, বর্তমান সময়ে যোগ্য ও গবেষণামুখী আলেম তৈরি করা অত্যন্ত জরুরি। তিনি শিক্ষার্থীদের মনোযোগ ও নিষ্ঠার সঙ্গে পড়াশোনা করে ফিকহ ও ফতোয়ার ক্ষেত্রে দক্ষতা অর্জনের আহ্বান জানান।

অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা ইলমের মর্যাদা, ফতোয়ার প্রয়োজনীয়তা এবং সমাজে আলেমদের দায়িত্ব সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

পরিশেষে দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

banner

এ জাতীয় আরো সংবাদ