ইন্দোনেশিয়ার বালির উবুদ রিসোর্ট থেকে জিনিসপত্র চুরির অভিযোগে চার ভারতীয় পর্যটক, ভিডিও ভাইরাল

চেকআউটের সময় লাগেজ তল্লাশিতে টাওয়েল, হেয়ার ড্রায়ারসহ রিসোর্টের বিভিন্ন সামগ্রী উদ্ধার; সমঝোতায় মীমাংসা

by ABDUR RAHMAN
ইন্দোনেশিয়ায় ভারতীয় পর্যটকের লাগেজ তল্লাশি

আন্তর্জাতিক ডেস্ক | হুদহুদ নিউজ

ইন্দোনেশিয়ার বালির গিয়ানিয়ার অঞ্চলের উবুদ এলাকার আসভারা রিসোর্টে চার ভারতীয় পর্যটকের বিরুদ্ধে জিনিসপত্র চুরির অভিযোগ উঠেছে। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন
banner

স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, ওই চার পর্যটক ১৬ এপ্রিল থেকে রিসোর্টটিতে অবস্থান করছিলেন। তিন দিন ও দুই রাতের বুকিং শেষে ১৯ এপ্রিল চেকআউটের সময় রিসোর্ট কর্তৃপক্ষ কক্ষের কিছু জিনিসপত্র খুঁজে না পেয়ে সন্দেহ প্রকাশ করে। পরে লাগেজ তল্লাশি করলে বাথ টাওয়েল, পুল টাওয়েল, হেয়ার ড্রায়ার, কিমোনো, দরজার পাপোশ এবং টিভির রিমোট বক্সসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন গিয়ানিয়ার পুলিশের মুখপাত্র ইপ্তু আই গুস্তি নুগুরাহ সুয়ার্দিতা।

রিসোর্ট কর্তৃপক্ষ বিষয়টি পুলিশে না জানিয়ে তাৎক্ষণিকভাবে চেকআউট প্রক্রিয়া স্থগিত করে এবং পর্যটকদের লাগেজ পরীক্ষা করে। পরে আলোচনার মাধ্যমে উভয় পক্ষ সমঝোতায় পৌঁছায় এবং উদ্ধার হওয়া সব জিনিস ফেরত দেওয়া হয়।

শেষ পর্যন্ত কোনো আইনি পদক্ষেপ ছাড়াই বিষয়টির মীমাংসা করা হয় এবং পর্যটকদের চেকআউট সম্পন্ন করতে দেওয়া হয়।

এদিকে, ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে রিসোর্ট কর্মীদের পর্যটকদের লাগেজ তল্লাশি করতে দেখা যায়। ভিডিওটি প্রকাশের পর অনলাইনে ব্যাপক সমালোচনা শুরু হয়।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ