সরকার ও দল নিয়ে ক্ষোভ, ফেসবুক পোস্টে পদত্যাগ ঘোষণা ঢাবি ছাত্রদল নেতার

ফেসবুক পোস্টে পদত্যাগের ঘোষণা, দলীয় নীতি ও সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা

by ABDUR RAHMAN
ফেসবুক পোস্টে পদত্যাগ ঘোষণা ঢাবি ছাত্রদল নেতার

অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ

ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শোভন পদত্যাগ করেছেন। তিনি বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ফেসবুক পোস্টের মাধ্যমে এ ঘোষণা দেন।

বিজ্ঞাপন
banner

ফেসবুক পোস্টে তিনি সরকারের সমালোচনা করে দেশের রাজনৈতিক পরিস্থিতিকে “গভীর সংকট” হিসেবে উল্লেখ করেন এবং ছাত্র–জনতার আন্দোলন ও অতীত রাজনৈতিক ঘটনাকে ঘিরে নানা মন্তব্য করেন।

শেখ শোভন তার পোস্টে বলেন, ব্যক্তি ও গোষ্ঠীস্বার্থের কারণে দেশের গণতান্ত্রিক আদর্শ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সহস্র শহীদের আত্মত্যাগ যথাযথ মর্যাদা পায়নি। তিনি দাবি করেন, একটি আধুনিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের স্বপ্ন এখনও অপূর্ণ রয়ে গেছে।

তিনি আরও উল্লেখ করেন, চলমান পরিস্থিতিতে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতি সমর্থন প্রত্যাহার করে দলীয় রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তার ভাষায়, দীর্ঘ এক দশকের রাজনৈতিক সংগ্রাম ছিল আদর্শ ও গণমানুষের অধিকারের জন্য।

ফেসবুক পোস্টে তিনি রাষ্ট্রকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বলেন, রাষ্ট্রের স্বার্থ, ন্যায় ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা উচিত নয়। প্রয়োজনে ন্যায়ের জন্য চূড়ান্ত ত্যাগ স্বীকারের প্রস্তুতির কথাও উল্লেখ করেন তিনি।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ