খেলাফত ছাত্র মজলিসের সাবেক সভাপতি মাওলানা কামাল উদ্দীনের পিতার ইন্তেকালে আমীরে মজলিসের শোক

by Master Fatih
কামাল উদ্দীনের পিতার ইন্তেকালে

অনলাইন ডেস্ক । হুদহুদ নিউজ

বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও শাপলা স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মাদ কামাল উদ্দীনের পিতার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মুহাম্মাদ মামুনুল হক।

বিজ্ঞাপন
banner

আজ ১২ এপ্রিল এক শোক বিবৃতিতে মাওলানা মুহাম্মাদ মামুনুল হক বলেন, মুহাম্মাদ কামাল উদ্দীন দ্বীনের জন্য নিবেদিতপ্রাণ একজন কর্মী। তার পিতার ইন্তেকালে আমি গভীরভাবে শোকাহত। এই শোক শুধু তার পরিবারের নয়, আমাদের সবার। একজন দ্বীনি কর্মীর পেছনে যে পরিবার নীরবে ত্যাগ স্বীকার করে, মরহুমও তেমনই একজন সহায়ক অভিভাবক ছিলেন।

তিনি মরহুমের মাগফেরাত কামনা করে বলেন, আল্লাহ তাঁর কবরকে প্রশস্ত ও নূরানী করুন এবং তাকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন।

তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তাদের জন্য ধৈর্য ধারণের তাওফীক কামনা করেন।

উল্লেখ্য, মরহুম আজ ১২ এপ্রিল রবিবার সন্ধ্যা প্রায় ৭টায় কুষ্টিয়া সদর উপজেলার নিজ বাসভবনে ইন্তেকাল করেন।

আজ সকাল ১১টায় কুঠিপাড়া মডেল মসজিদ প্রাঙ্গণে জানাযা অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ।

মরহুম স্ত্রী, তিন পুত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

banner

এ জাতীয় আরো সংবাদ