সংসদ ওয়াকআউটের পর আন্দোলনের ডাক দিলেন জামায়াত আমির

গণভোট বাস্তবায়নের দাবিতে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে নামার পরিকল্পনা বিরোধীদলের

by ABDUR RAHMAN

জাতীয় সংসদ থেকে বিরোধীদলীয় সদস্যদের ওয়াকআউটের পর গণভোট বাস্তবায়নের দাবিতে আন্দোলনের ডাক দিয়েছেন জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

বুধবার (১ এপ্রিল) সংসদ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

বিজ্ঞাপন
banner

ডা. শফিকুর রহমান বলেন, “নিঃসন্দেহে আন্দোলন ছাড়া আমাদের আর কী করার আছে? আমরা জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করব।”

তিনি আরও জানান, এ বিষয়ে ১১টি রাজনৈতিক দল দ্রুত বৈঠকে বসে পরবর্তী কর্মসূচি নির্ধারণ করবে এবং তা গণমাধ্যমের মাধ্যমে জানানো হবে।

বিরোধীদলীয় নেতা অভিযোগ করেন, সংসদে জনগণের চূড়ান্ত অভিপ্রায় প্রতিফলিত হয়নি।

তিনি বলেন, “এটি কোনো গোষ্ঠী বা ব্যক্তিস্বার্থের দাবি নয়। সংসদে আমরা জনগণের দাবি আদায় করতে পারিনি, তাই আবারও জনগণের কাছে ফিরে যাব।”

ওয়াকআউটের কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, “গণভোট ইস্যুতে সরকারের অবস্থান আমাদের আশাহত করেছে। তারা জনগণের রায়কে অসম্মান করেছে। এজন্য আমরা অধিবেশন থেকে ওয়াকআউট করেছি। জনগণের দেওয়া ম্যান্ডেটকে অগ্রাহ্য করার প্রতিবাদে এই পদক্ষেপ নিয়েছি।”

ডা. শফিকুর রহমান বলেন, গণভোট বাস্তবায়নের দাবিতে সংসদের পাশাপাশি রাজপথেও ১১ দল সরব থাকবে। জনগণকে সঙ্গে নিয়ে কীভাবে গণভোটের রায় বাস্তবায়ন করা যায়, সেই পথেই বিরোধীদল কাজ করবে এবং তা দ্রুত ঘোষণা করা হবে।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ