ইফতা ও মাদানী নেসাবে ভর্তি চলছে শাইখুল হিন্দ রহ. মাদরাসায়

সানারপাড়ে অবস্থিত সুপরিচিত এই প্রতিষ্ঠানে সীমিত আসনে চলছে ভর্তি কার্যক্রম

by ABDUR RAHMAN

নিজস্ব প্রতিবেদক, হুদহুদ নিউজ >>>

মাদানী নেসাবের সুপরিচিত প্রতিষ্ঠান শাইখুল হিন্দ (রহ.) মাদরাসায় নতুন শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার সানারপাড় বাসস্ট্যান্ডে অবস্থিত এ প্রতিষ্ঠানটি ইতোমধ্যে সুনামের সাথে এক দশক অতিক্রম করেছে।

বিজ্ঞাপন
banner

প্রতিষ্ঠানটিতে অভিজ্ঞ মুফতীয়ানে কেরামের তত্ত্বাবধানে ১ বছর মেয়াদী ইফতা বিভাগ পরিচালিত হচ্ছে। এছাড়া মাদানী নেসাব (১ম থেকে ৫ম বর্ষ), হিফজ বিভাগ এবং আদর্শ নূরানী ও নাজেরা বিভাগে শিক্ষার সুব্যবস্থা রয়েছে। আবাসিক, অনাবাসিক ও ডে-কেয়ার সুবিধাও চালু রয়েছে।

দারুল উলুম দেওবন্দের প্রথম ছাত্র ও রেশমী রুমাল আন্দোলনের প্রবর্তক শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দী (রহ.)-এর নামে প্রতিষ্ঠিত এ মাদরাসায় দ্বীনি শিক্ষার পাশাপাশি মানসম্মত সাধারণ শিক্ষার প্রতিও সমান গুরুত্ব দেওয়া হয় বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালক মুফতী খালেদ সাইফুল্লাহ রাহমানী।

ছাত্রদের যুগসচেতন ও মুখলিস আলেম হিসেবে গড়ে তুলতে নবীন ও প্রবীণ অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে ইফতা বিভাগের প্রধান মুশরিফ হিসেবে দায়িত্ব পালন করছেন শাইখুল ইসলাম মুফতী তাকী উসমানীর দীর্ঘদিনের সোহবতপ্রাপ্ত একজন শাগরেদ।

মুহতামিম জানান, আসন সংখ্যা সীমিত হওয়ায় কোটা পূরণ না হওয়া পর্যন্ত ভর্তি কার্যক্রম চলমান থাকবে। আগ্রহীদের দ্রুত যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

ভর্তির জন্য যোগাযোগের নাম্বার:

০১৭১৬-৪৮৯১৫৬ (মুহতামিম)

০১৮৯৩-৪১৫১২৪ (নাযেমে তালীমাত)

০১৮৯৩-৪১৫১২৫ (নাযেমে দারুল ইকামা)

০১৯৪৪-৯৮৮১৮৬ (ইফতা বিভাগ)

মাদরাসার ঠিকানা:

সানারপাড় বাসস্ট্যান্ড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ (সানারপাড় বাসস্ট্যান্ড মসজিদ সংলগ্ন)

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ