আল-আজহারজয়ী কওমি আলেম ড. নুরুল আবছার আজহারির বিস্ময়কর সাফল্য

ইলালুল হাদীসের ওপর প্রায় ২ হাজার পৃষ্ঠার গবেষণা; বর্তমানে হাটহাজারী মাদরাসার উচ্চতর হাদিস গবেষণা বিভাগের প্রধান

by Master Fatih
আল-আজহারজয়ী কওমি আলেম ড. মাওলানা মুহাম্মাদ নুরুল আবছার আজহারি

নিজস্ব প্রতিবেদক: হুদহুদ নিউজ>> মিসরের ঐতিহ্যবাহী আল-আজহার বিশ্ববিদ্যালয় থেকে অনন্য কৃতিত্বের সঙ্গে ডক্টরেট ডিগ্রি অর্জন করে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন কওমি আলেম ড. মাওলানা মুহাম্মাদ নুরুল আবছার আজহারি।

চট্টগ্রাম জেলার হাটহাজারীতে জন্মগ্রহণকারী ড. নুরুল আবছার আজহারি স্থানীয় আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম, হাটহাজারী মাদরাসা থেকে দাওরায়ে হাদীস সম্পন্ন করেন। এরপর ভারতের বিখ্যাত দারুল উলুম নদওয়াতুল উলামা থেকে আরবি সাহিত্যে উচ্চতর ডিগ্রি অর্জন করেন তিনি।

বিজ্ঞাপন
banner

উচ্চশিক্ষার ধারাবাহিকতায় বিশ্বের অন্যতম খ্যাতিমান ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠান মিসরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ে পাড়ি জমান ড. নুরুল আবছার। সেখানে দীর্ঘ ১৬ বছর অধ্যয়ন ও গবেষণায় কাটান তিনি।

আল-আজহারে তিনি সফলতার সঙ্গে বি.এ অনার্স ও মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন। এরপর ২০১৩ সালে এমফিল ডিগ্রি অর্জন করেন। দীর্ঘ ও গভীর গবেষণার পর ২০১৮ সালে বিশ্ববিদ্যালয়ের উলুমুল হাদিস বা হাদিস বিজ্ঞান বিভাগ থেকে কৃতিত্বের সঙ্গে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি।

ড. নুরুল আবছার আজহারির পিএইচডি গবেষণার বিষয় ছিল হাদিস শাস্ত্রের অন্যতম জটিল ও সূক্ষ্ম অধ্যায় ইলালুল হাদীস। হাদিসের বর্ণনাসূত্র ও বর্ণনার সূক্ষ্ম ত্রুটি শনাক্তকরণ নিয়ে এই গবেষণাটি ছিল অত্যন্ত বিস্তৃত ও গভীর।

চার খণ্ডে বিভক্ত প্রায় ২ হাজার পৃষ্ঠার এই গবেষণাপত্র আল-আজহারের গবেষণা অঙ্গনে বিশেষ গুরুত্ব বহন করে। তাঁর প্রধান সুপারভাইজার ও বিশ্বখ্যাত হাদিস বিশারদ ড. আহমাদ মাবাদ গবেষণাটির প্রশংসা করেন বলে জানা যায়।

গবেষণার এই সাফল্য ড. নুরুল আবছার আজহারিকে হাদিস গবেষণার আন্তর্জাতিক অঙ্গনে একটি স্বতন্ত্র পরিচিতি এনে দেয়। বিশেষ করে ইলালুল হাদীসের মতো জটিল বিষয়ে তাঁর দীর্ঘ গবেষণা কওমি শিক্ষাধারার উচ্চতর গবেষণার সক্ষমতারও একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

বর্তমানে ড. মাওলানা মুহাম্মাদ নুরুল আবছার আজহারি এশিয়ার অন্যতম বৃহৎ দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান হাটহাজারী মাদরাসার উচ্চতর হাদিস গবেষণা বিভাগের প্রধান বা রইস হিসেবে দায়িত্ব পালন করছেন।

আল-আজহার বিশ্ববিদ্যালয়ের মতো আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে দীর্ঘ অধ্যয়ন ও গবেষণার পর পিএইচডি অর্জন এবং দেশে ফিরে উচ্চতর হাদিস গবেষণায় দায়িত্ব পালন—ড. নুরুল আবছার আজহারির এই পথচলা কওমি মাদরাসা অঙ্গনসহ বাংলাদেশের জন্য একটি গৌরবময় অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে।

banner

এ জাতীয় আরো সংবাদ