আজ দেশে শাওয়ালের চাঁদ দেখা যায়নি, আরেকটি রোজার পরই শনিবার ঈদের আনন্দ

৩০ রোজা পূর্ণ হচ্ছে; জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে সিদ্ধান্ত

by ABDUR RAHMAN

দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে চলতি বছর ৩০ রোজা পূর্ণ হচ্ছে এবং আগামী শনিবার (২১ মার্চ) সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন (কায়কোবাদ)।

বিজ্ঞাপন
banner

সভা শেষে জানানো হয়, দেশের সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয় ও বিভাগীয়-জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার খবর পাওয়া যায়নি।

এ অবস্থায় শুক্রবার রমজানের ৩০তম দিন পূর্ণ হবে এবং শনিবার থেকে শাওয়াল মাস গণনা শুরু হবে। ওই দিনই মুসলমানদের অন্যতম বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে।

উল্লেখ্য, ইসলামিক ফাউন্ডেশনের দ্বিনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগ জাতীয় চাঁদ দেখা কমিটির কার্যক্রম পরিচালনা করে। ১৭ সদস্যের এই কমিটির বৈঠক প্রতি আরবি মাসের ২৯ তারিখে অনুষ্ঠিত হয়।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ