চাঁদ দেখা সাপেক্ষে আগামী শুক্রবার বা শনিবার (২০ বা ২১ মার্চ) বাংলাদেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হবে। এ উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল থেকে মধ্যাহ্ন পর্যন্ত পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে।
আজ (বুধবার, ১৮ মার্চ) ইসলামিক ফাউন্ডেশন এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ সময়সূচি নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশের প্রধান ঈদ জামাত সকাল সাড়ে ৮টায় হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন বায়তুল মোকাররমের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক, এবং বিকল্প ইমাম হিসেবে প্রস্তুত থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ড. মাওলানা মো. আবু ছালেহ পাটোয়ারী।
বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ৫টি জামাতের সময়সূচি:
১. প্রথম জামাত: সকাল ৭টা – ইমামতি করবেন মাওলানা মিজানুর রহমান।
২. দ্বিতীয় জামাত: সকাল ৮টা – ইমামতি করবেন মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী।
৩. তৃতীয় জামাত: সকাল ৯টা – ইমামতি করবেন মাওলানা মো. জাকির হোসেন।
৪. চতুর্থ জামাত: সকাল ১০টা – ইমামতি করবেন মাওলানা যোবায়ের আহমেদ আল আযহারী।
৫. পঞ্চম জামাত: সকাল ১০টা ৪৫ মিনিট – ইমামতি করবেন মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ।
বিকল্প ইমাম হিসেবে ইসলামিক ফাউন্ডেশনের সহকারী লাইব্রেরিয়ান মাওলানা শহীদুল ইসলাম প্রস্তুত থাকবেন। ইসলামিক ফাউন্ডেশন আশা করছে, মুসল্লিরা নিরাপদ ও সুষ্ঠুভাবে জামাতগুলোতে অংশগ্রহণ করবেন।
আর/

