নিয়মিত নামাজ আদায় করে ভ্যান উপহার পেলেন ৫ বেকার যুবক

by AMIRUL ISLAM

মাদারীপুরের কালকিনিতে নিয়মিত রোজা রেখে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে ৫ জন বেকার যুবক ভ্যান উপহার পেয়েছেন।

উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন ‘এক পরিবার ফাউন্ডেশন’এর উদ্যোগে সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. মাসুদ হাওলাদার ইঞ্জিনচালিত ৫টি ভ্যানের চাবি ও কাগজপত্র ওই ৫ যুবকের হাতে তুলে দেন।

বিজ্ঞাপন
banner

আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় এক পরিবার ফাউন্ডেশনের আয়োজনে উপজেলার দুবাই প্লাজায় বিভিন্ন শ্রেণি-পেশার লোকজনের অংশগ্রহণে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানের মাধ্যমে অসহায় ৫ বেকার যুবকের হাতে আনুষ্ঠানিকভাবে ইঞ্জিনচালিত ভ্যান তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বাবুল বেপারী, সাবেক কাউন্সিলর মস্তফা বেপারীসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

আবুআ/

banner

এ জাতীয় আরো সংবাদ