শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন: দুই-চার মাসের মধ্যে নতুন শিক্ষক নিয়োগ শুরু হবে

by ABDUR RAHMAN

শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, অনুমতি ছাড়া কোনো শিক্ষক যদি অন্য পেশায় যুক্ত থাকেন, তাদের বিরুদ্ধে তদন্ত করে কঠোর প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদে আইনশৃঙ্খলা সভায় যোগদানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

বিজ্ঞাপন
banner

মন্ত্রী বলেন, “প্রত্যেকে তাদের পেশাগত দায়িত্ব পালন করবে। গণমাধ্যমের কাজ হলো সমস্যা তুলে ধরা এবং আমাদের নজরে আনা। আমরা সেটা দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। সবাই মিলে কাজ করলে সব কিছু সুন্দরভাবে সম্পন্ন হবে।”

তিনি আরও জানান, কারিগরি শিক্ষাব্যবস্থার উন্নয়নে পূর্বের সরকার পর্যাপ্ত শিক্ষক নিয়োগ দেয়নি। দুই-চার মাসের মধ্যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হবে, যা শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে।

এর আগে মন্ত্রীকে উপজেলা প্রশাসন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ ফুলের শুভেচ্ছা জানান।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ