অনলাইন ডেস্ক>>
আজ (২২ ফেব্রুয়ারি ২০২৬) এক যৌথ বিবৃতিতে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মাদ জাহিদুজ্জামান, সভাপতি পরিষদ সদস্য মাওলানা আব্দুল্লাহ আশরাফ ও মাওলানা জাকির হোসাইন এ বক্তব্য দেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, একটি স্বার্থান্বেষী মহল নির্বাচনকে প্রভাবিত করে জনগণের মতামতকে উপেক্ষা করার পুরনো অপচেষ্টা আবারও শুরু করেছে। বিশেষ করে ববি হাজ্জাজ ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে যেনতেনভাবে নির্বাচিত হয়ে অতীতের স্বৈরাচারী কায়দা ফিরিয়ে আনার চেষ্টা করছেন— এমন আশঙ্কা এখন জনমনে স্পষ্ট বলে দাবি করেন তারা।
নেতারা আরও বলেন, জনগণের রায় বিকৃত করে ক্ষমতায় যাওয়ার যে সংস্কৃতি বিগত সময়ে শেখ হাসিনা-এর শাসনামলে গড়ে উঠেছিল, তার পুনরাবৃত্তি দেশের মানুষ আর মেনে নেবে না।
বিবৃতিতে উল্লেখ করা হয়, ২০২৪-পরবর্তী নতুন রাজনৈতিক বাস্তবতায় দেশে আর কোনো নোংরা রাজনীতি, ভয়ভীতি, মামলা-হামলা বা দমননীতি চলবে না। গণতন্ত্রের কথা বলে আড়ালে প্রশাসন ও আইনের অপব্যবহার করে প্রতিপক্ষকে দমনের চেষ্টা জনগণ বুঝে গেছে বলেও মন্তব্য করেন নেতৃবৃন্দ।
নেতারা স্পষ্ট ভাষায় ঘোষণা করেন, আল্লামা মামুনুল হকের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে কোনো মিথ্যা মামলা বা হয়রানির চেষ্টা করা হলে বাংলাদেশ খেলাফত যুব মজলিস রাজপথসহ সকল গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে কঠোর জবাব দেবে। আলেম-উলামাদের সম্মান নিয়ে খেললে তার রাজনৈতিক মূল্য দিতে হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
পরিশেষে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে নেতৃবৃন্দ বলেন, শান্ত, সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে। জনগণের ভোট ও মতের অধিকার রক্ষায় কোনো আপস করা হবে না এবং সত্য ও ন্যায়ের পথে যে নেতৃত্ব এগিয়ে চলেছে, তাকে ষড়যন্ত্র দিয়ে থামানো যাবে না।
আল্লামা মামুনুল হকের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র মেনে নেয়া হবে না —বাংলাদেশ খেলাফত যুব মজলিস
বাংলাদেশ খেলাফত যুব মজলিস-এর নেতৃবৃন্দ ইসলামি চিন্তাবিদ ও দেশবরেণ্য আলেম মামুনুল হক-এর বিরুদ্ধে অপপ্রচার, মিথ্যা মামলা ও ষড়যন্ত্রমূলক তৎপরতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা বলেছেন, তার বিরুদ্ধে কোনো চক্রান্ত যুব সমাজ মেনে নেবে না।
৮৫
