যাত্রাবাড়ীতে সন্ত্রাসীদের হামলায় মাদ্রাসাছাত্র নিহত

by AMIRUL ISLAM

রাজধানীর যাত্রাবাড়ীর কাজলায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে মাহিম মিয়া (১৫) নামের এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে।

গতকাল রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে কাজলা স্কুল গলিতে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন
banner

নিহত মাহিম কিশোরগঞ্জ সদর উপজেলার দ্বীন ইসলামের ছেলে। যাত্রাবাড়ীর কাজলা এলাকায় একটি মাদ্রাসায় হেফজ বিভাগে পড়ত সে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, রোববার রাতে স্কুল গলিতে কয়েকজন কিশোর মাহিমকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। স্বজনরা খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে কী কারণে এ ঘটনা ঘটিয়েছে তারা, সে বিষয়ে কিছু জানাতে পারেননি স্বজনরা।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের সূত্রে মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি যাত্রাবাড়ী থানা পুলিশকে জানানো হয়েছে।

আবুআ/

banner

এ জাতীয় আরো সংবাদ