মসজিদের মিম্বর থেকে জাতীয় সংসদ, মুফতি আবুল হাসানের ঐতিহাসিক যাত্রা

by AMIRUL ISLAM

সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী মুফতি আবুল হাসান বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। ৫৯ বছর বয়সী মুফতি আবুল হাসান পেশায় ইমাম, খতিব ও শিক্ষক।

নির্বাচনে তিনি দেয়াল ঘড়ি প্রতীকে ৭৯ হাজার ৩৫৫ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জোটের মাওলানা উবায়দুল্লাহ ফারুক ৬৯ হাজার ৭৭৪ ভোট পেয়ে হেরেছেন। জয় ব্যবধান দাঁড়িয়েছে ৯ হাজার ৫৮১ ভোট।

বিজ্ঞাপন
banner

উল্লেখ্য, জকিগঞ্জ উপজেলার মাঝরগ্রামে জন্ম নেওয়া আবুল হাসান ১৯৯৩ সাল থেকে শিক্ষকতা করছেন এবং ২০০০ সালের জুন থেকে জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিবের দায়িত্ব পালন করছেন। তিনি সিলেট জেলা খেলাফত মজলিসের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন।

আবুআ/

banner

এ জাতীয় আরো সংবাদ