অভিযোগ সূত্রে জানা গেছে, গতকাল রাতে বিভিন্ন গলিতে নতুন করে ব্যানার ও ফেস্টুন লাগানো হয়। তবে আজ সকালে সেগুলোর অনেকগুলোই ছিঁড়ে ফেলা ও খুলে নেওয়া অবস্থায় দেখা যায়। সমর্থকদের দাবি, এক গলিতে ব্যানার লাগানোর পর দুই-তিন গলি সামনে গেলে পেছনের ব্যানারগুলো অপসারণ করা হচ্ছে।
তারা আরও অভিযোগ করেন, “শুধু ব্যানার-ফেস্টুন ছেঁড়া ও খোলার জন্য টাকা দিয়ে লোক নিয়োগ দেওয়া হয়েছে।” তাদের ভাষ্য অনুযায়ী, এ পর্যন্ত প্রায় তিনশ’ ব্যানার খুলে ফেলা হয়েছে।
এ বিষয়ে অভিযোগকারী পক্ষের দাবি, নির্বাচনী প্রচারণা বাধাগ্রস্ত করতেই এ ধরনের কর্মকাণ্ড চালানো হচ্ছে। তারা বলেন, “এই অপকর্মের জবাব ১২ তারিখে ঢাকা-১৩ এর জনগণ দেবে, ইনশাআল্লাহ।”
অন্যদিকে, ববি হাজ্জাজ বা তার সংশ্লিষ্টদের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। এ বিষয়ে তাদের প্রতিক্রিয়া জানার চেষ্টা চলছে।
নির্বাচন ঘনিয়ে আসায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
ঢাকা-১৩ আসনে ‘পরিকল্পিতভাবে’ মাওলানা মামুনুল হকের নির্বাচনী ক্যাম্প ও ফেস্টুন ভেঙ্গে ফেলেছে সন্ত্রাসীরা
ঢাকা-১৩ আসনে নির্বাচনী প্রচারণাকে ঘিরে উত্তেজনা বাড়ছে। মাওলানা মামুনুল হকের সমর্থকরা অভিযোগ করেছেন, তাদের নির্বাচন ক্যাম্পে ভাঙচুর ও ব্যানার-ফেস্টুন পরিকল্পিতভাবে ছিঁড়ে ফেলা ও খুলে নেওয়া হচ্ছে। এ ঘটনায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী ববি হাজ্জাজের অনুসারীদের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে।
৯০
