রাজধানীর কদমতলীতে সিলিন্ডার ব্যবসায়ীকে হত্যা

by AMIRUL ISLAM

রাজধানীতে সন্ত্রাসীদের অস্ত্রের আঘাতে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত শাহাবুদ্দিন (৪০) কদমতলী থানার কুদার বাজারের গ্যাস সিলিন্ডার ব্যবসায়ী।

গতকাল মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক রাত ১১টার দিকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন
banner

শাহাবুদ্দিনের বড় ভাই মহিউদ্দিন জানান, আমার ভাই কদমতলী-জুরাইন এলাকায় ভাঙারির ব্যবসা করত। দুই মাস ধরে সে বাসার নিচে গ্যাস সিলিন্ডারের ব্যবসা করে। রাতে কুদার বাজার এলাকায় অস্ত্র দিয়ে আমার ভাইকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে সেখানে গিয়ে রক্তাক্ত অবস্থায় দ্রুত তাকে ঢামেকের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কে বা কারা কী কারণে আমার ভাইকে কুপিয়ে হত‍্যা করেছে, বিষয়টি এখনো বলতে পারছি না। আমাদের বাসা কদমতলীর মুরাদপুর এলাকায়।

কদমতলী থানার পরিদর্শক শাফায়েত হোসেন জানান, পূর্বশত্রুতার জেরে শাহাবুদ্দিন নামের এক ব্যক্তি ছুরিকাঘাতে গুরুতর আহত হন। পরে ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিদর্শক আরো জানান, আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি, পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। আগে তিনি ভাঙারির ব্যবসা করলেও দুই মাস ধরে গ্যাস সিলিন্ডারের ব্যবসা করছেন। তারা ওই এলাকার স্থানীয়। হত্যার ঘটনায় যারা জড়িত, তাদের শনাক্তের চেষ্টা চলছে।

আবুআ/

banner

এ জাতীয় আরো সংবাদ