জুলাই আন্দোলনকে অবজ্ঞা করে বক্তব্য দেয়া ধৃষ্টতা: চিফ প্রসিকিউটর

by AMIRUL ISLAM

জুলাই আন্দোলন ছিল জাতীয় মুক্তির সংগ্রাম, এটাকে অবজ্ঞা করে কোনো বক্তব্য দেয়া ধৃষ্টতা বলে মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের অভিযোগ গঠনের শুনানি চলাকালে তিনি এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন
banner

চিফ প্রসিকিউটর বলেন, বাংলাদেশের কোনো আদালতেই জুলাই অভ্যুত্থানকে নিয়ে প্রশ্ন তোলা যাবে না। জুলাই চার্টার ও জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে জাতির মুক্তি সংগ্রাম হিসেবে বিবেচিত।

সালমান এফ রহমান ও আনিসুল হক হকের আইনজীবী শুনানিতে বলেন, জুলাইয়ে কারফিউ দেয়া হয়েছিল জনগণের জানমাল রক্ষায়। এর প্রতিবাদ জানিয়ে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর বলেন, এসব বলাটা ধৃষ্টতা।

আবুআ/

banner

এ জাতীয় আরো সংবাদ