হেফাজত আমিরের আহবানে কওমী ঘরানার ৭ ইসলামী দলের নেতৃবৃন্দের সাথে বৈঠক অনুষ্ঠিত

বাবুনগর মাদরাসায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বন্যাদুর্গতদের ত্রাণ ও পুনর্বাসনে মাঠে নামার আহ্বান

by ABDUR RAHMAN
হেফাজত আমিরের আহবানে কওমী ঘরানার ৭ ইসলামী দলের নেতৃবৃন্দের সাথে বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক | হুদহুদ নিউজ

চট্টগ্রামের ফটিকছড়ির জামেয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর আহ্বানে কওমি ধারার সাতটি ইসলামী দলের নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন
banner

বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬) সকাল ১০টায় অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।

সভায় উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমির ও দারুল উলুম হাটহাজারীর মহাপরিচালক আল্লামা মুফতি খলীল আহমদ কাসেমী, নায়েবে আমির আল্লামা আব্দুল হামিদ (পীর সাহেব মধুপুর), মাওলানা সালাউদ্দিন নানুপুরী, মুফতি জসিম উদ্দিন, মাওলানা সাজিদুর রহমান, মাওলানা আব্দুল আওয়াল, মাওলানা মাহফুজুল হক, মাওলানা মহিউদ্দিন রাব্বানী এবং মাওলানা আইয়ুব বাবুনগরী।

এছাড়া বিভিন্ন ইসলামী দলের মধ্যে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবাইদুল্লাহ ফারুক ও সহসভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমির মাওলানা আব্দুল কাইয়ুম সোবহানী, ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল কাদের, খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসেন এবং ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।

এ ছাড়াও সভায় আরও উপস্থিত ছিলেন মাওলানা আলী ওসমান, মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মুফতি সাখাওয়াত হোসেন রাজী, মাওলানা মুসা বিন ইজহার, মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা মীর ইদ্রিস, মাওলানা মুখলিসুর রহমান কাসেমী, মাওলানা আতাউল্লাহ আমীন, মুফতি বশিরুল্লাহ, মাওলানা রেজাউল করিম আবরার, মাওলানা মোস্তফা কামাল জিহাদী, মাওলানা ইমরান সিকদার, মাওলানা ফারুক আহমদ ভূঁইয়া এবং আলহাজ জান্নাতুল ইসলামসহ অনেকে।

সভায় উপস্থিত সাত ইসলামী দলের নেতারা ভবিষ্যতে পারস্পরিক ঐক্য বজায় রেখে সম্মিলিতভাবে পথচলার বিষয়ে ঐকমত্য প্রকাশ করেন।

সভায় দেশের বিভিন্ন এলাকায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগের বিষয়েও আলোচনা হয়। নেতারা বলেন, চট্টগ্রামের সাতকানিয়া, বাঁশখালী, কক্সবাজারের চকরিয়া, হবিগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলের বহু পরিবার বন্যায় ঘরবাড়ি, খাদ্যসামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় সম্পদ হারিয়ে মানবেতর জীবনযাপন করছে। ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসন জরুরি।

এ সময় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী সংগঠনের জেলা ও উপজেলা শাখাসহ সংশ্লিষ্ট সকলের প্রতি বন্যাকবলিত এলাকায় ত্রাণ বিতরণ, দুর্গত মানুষের পাশে দাঁড়ানো এবং পুনর্বাসন কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক, সামাজিক ও ঈমানি দায়িত্ব।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ