উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে কংগ্রেস ও সপা’কে জোটের প্রস্তাব ওয়াইসির

যোগী আদিত্যনাথকে তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হওয়া থেকে আটকাতে এআইএমআইএম প্রধান এই রাজনৈতিক সমঝোতার আহ্বান জানিয়েছেন।

by ABDUR RAHMAN
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে কংগ্রেস ও সপা’কে জোটের প্রস্তাব ওয়াইসির

আন্তর্জাতিক ডেস্ক | হুদহুদ নিউজ

ভারতের উত্তর প্রদেশ রাজ্যে ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) আবারও ক্ষমতা থেকে দূরে রাখতে নতুন কৌশল হাতে নিয়েছে অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিনের (এআইএমআইএম) সভাপতি আসাদউদ্দিন ওয়াইসি। তিনি রাজ্যটির বিরোধী দল কংগ্রেস ও সমাজবাদী পার্টিকে (সপা) একটি শক্তিশালী জোট গঠনের আহ্বান জানিয়েছেন।

বিজ্ঞাপন
banner

সাম্প্রতিক এক রাজনৈতিক বক্তব্যে ওয়াইসি স্পষ্ট করে জানিয়েছেন, বর্তমান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে তৃতীয়বারের মতো রাজ্যের ক্ষমতায় আসা থেকে ঠেকাতে চাইলে কংগ্রেস এবং সমাজবাদী পার্টির উচিত তাঁর দলের সঙ্গে আলোচনায় বসা এবং সম্মিলিতভাবে জোট গঠন করা।

তিনি বলেন, তাঁর দলও কোনোভাবেই চায় না যে যোগী আদিত্যনাথ আবারও উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী হোন। রাজ্যে বিজেপির জয়রথ রুখতে এবং সরকার গঠন থেকে বিরত রাখতে তাঁরা এখনো রাজনৈতিক জোট গঠনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ওয়াইসির এই প্রস্তাব উত্তর প্রদেশের রাজনীতিতে বিজেপিবিরোধী ভোট ভাগাভাগি রোধে একটি বড় পদক্ষেপ হতে পারে। তবে এআইএমআইএম প্রধানের এমন প্রস্তাবের বিষয়ে কংগ্রেস বা সমাজবাদী পার্টির পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

সূত্র: মিল্লাত টাইমস উর্দু

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ