ইরানে হামলা হলে মধ্যপ্রাচ্যের অবকাঠামো লক্ষ্যবস্তু হবে: যুক্তরাষ্ট্রকে তেহরানের হুঁশিয়ারি

মার্কিন হুমকির জবাবে সতর্কবার্তা ইরানের সামরিক সদর দপ্তরের; হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের বিরুদ্ধেও কঠোর অবস্থান

by ABDUR RAHMAN
ইরানে হামলা হলে মধ্যপ্রাচ্যের অবকাঠামো লক্ষ্যবস্তু হবে

আন্তর্জাতিক ডেস্ক | হুদহুদ নিউজ

ইরানের অভ্যন্তরীণ গুরুত্বপূর্ণ স্থাপনা বা অবকাঠামো লক্ষ্য করে যুক্তরাষ্ট্র কোনো ধরনের সামরিক হামলা চালালে এর কঠোর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানের খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তর জানিয়েছে, এমন পরিস্থিতিতে পুরো মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ অবকাঠামো পাল্টা লক্ষ্যবস্তু হতে পারে।

বিজ্ঞাপন
banner

ইরানের সামরিক সদর দপ্তরের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইব্রাহিম জোলফাঘারি দেশীয় গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এ সতর্কবার্তা দেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের অবকাঠামোর ওপর হামলা চালানোর চেষ্টা করলে ইরানের সশস্ত্র বাহিনী কঠোর প্রতিক্রিয়া জানাবে।

ইরানের এই কর্মকর্তা আরও বলেন, দেশটির ওপর যেকোনো হামলার জবাবে আঞ্চলিক পর্যায়ে বড় ধরনের সামরিক প্রতিক্রিয়া দেখা দিতে পারে। তিনি যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার বিষয়ে সতর্ক করেন।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে লক্ষ্য করে হুঁশিয়ারি দিয়ে বলেন, আলোচনায় না ফিরলে দেশটির কিছু গুরুত্বপূর্ণ অবকাঠামো, যেমন সেতু ও বিদ্যুৎকেন্দ্র, লক্ষ্যবস্তু করা হতে পারে।

ট্রাম্পের ওই বক্তব্যের পরই ইরানের পক্ষ থেকে এই প্রতিক্রিয়া আসে। তেহরান জানিয়েছে, দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ধরনের হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না।

এদিকে হরমুজ প্রণালী নিয়েও কঠোর অবস্থানের কথা জানিয়েছে ইরান। ব্রিগেডিয়ার জেনারেল জোলফাঘারি বলেন, এই গুরুত্বপূর্ণ জলপথে যুক্তরাষ্ট্রসহ কোনো বহিরাগত শক্তির হস্তক্ষেপ ইরান মেনে নেবে না। হরমুজ প্রণালীর নিরাপত্তা ও নিয়ন্ত্রণকে তেহরান নিজেদের গুরুত্বপূর্ণ স্বার্থ হিসেবে বিবেচনা করে।

অন্যদিকে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, ইরানের বিরুদ্ধে তারা আরও হামলা চালিয়েছে। ইরানি গণমাধ্যমের দাবি অনুযায়ী, কেশম দ্বীপ, বন্দর আব্বাস ও চাবাহার এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

মার্কিন বাহিনী আরও দাবি করেছে, হরমুজ প্রণালীতে ইরানের বন্দরের দিকে অগ্রসর হওয়া একটি তেলবাহী জাহাজকে হেলফায়ার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে অকার্যকর করা হয়েছে।

এদিকে ইরান পাল্টা পদক্ষেপ হিসেবে কুয়েত, বাহরাইন ও জর্ডানে থাকা মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করার দাবি করেছে।

সূত্র: আল জাজিরা

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ