৭২
খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, গত বছর সরকার গঠন ও প্রাকৃতিক দুর্যোগের কারণে চালের দাম বেড়েছিল। এবছর খাদ্যের মজুদ সবচেয়ে বেশি হওয়ায় আশা করছেন, চালের দাম বাড়বে না।
আজ রোববার (৪ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।
খাদ্য উপদেষ্টা বলেন, গত ৫ বছরের তুলনায় এ বছর খাদ্যশস্য মজুদ সর্বোচ্চ। সাপ্লাই চেইন যদি আমরা ঠিকভাবে রাখতে পারি, তাহলে বাজারে চালের দাম বাড়বে না।
আবুআ/

