লিটার প্রতি জ্বালানি তেলের দাম কমল ২ টাকা

by AMIRUL ISLAM

দেশের বাজারে কমেছে জ্বালানি তেলের দাম। ডিসেম্বরে প্রতি লিটারে ২ টাকা বাড়ানো হয়েছিল। ২০২৬ সালের জানুয়ারি মাসের জন্য সব ধরনের জ্বালানি তেল প্রতি লিটারে ২ টাকা কমানো হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) থেকে নতুন দামে বিক্রি হচ্ছে পেট্রল, অকটেন, ডিজেল ও কেরোসিন।

বিজ্ঞাপন
banner

গতকাল বুধবার (১ জানুয়ারি) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে এ কথা বলা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, জানুয়ারি মাসের জন্য ডিজেলের বিক্রয়মূল্য প্রতি লিটার ১০৪ টাকা থেকে ২ টাকা কমিয়ে ১০২ টাকা এবং কেরোসিনের দাম ১১৬ টাকা থেকে কমিয়ে ১১৪ টাকা র্নির্ধারণ করা হয়েছে। এছাড়া অকটেনের দাম প্রতি লিটার ১২৪ টাকা থেকে কমিয়ে ১২২ টাকা এবং পেট্রোলের দাম ১২০ টাকা থেকে কমিয়ে ১১৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

আবুআ/

banner

এ জাতীয় আরো সংবাদ