ছাত্রদলের নতুন কমিটিতে অছাত্র-গুরুতর আসামি, ছাত্রদলের একাংশের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

অছাত্র ও বিতর্কিতদের অন্তর্ভুক্তির অভিযোগ; কেন্দ্রের সঙ্গে আলোচনার আশ্বাস, কমিটি রিভিউয়ের ইঙ্গিত

by ABDUR RAHMAN
ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ

রাঙামাটিতে ছাত্রদলের নবঘোষিত জেলা কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন সংগঠনটির একাংশের নেতাকর্মীরা। তারা অভিযোগ করেন, ঘোষিত কমিটিতে অছাত্র, মাদক কারবারি, বিবাহিত এবং বিভিন্ন অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের স্থান দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন
banner

রোববার (৩ এপ্রিল) সকালে পৌরসভা এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কাঁঠালতলী দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানান নেতাকর্মীরা।

বিক্ষোভের একপর্যায়ে রাঙামাটি-চট্টগ্রাম সড়ক অবরোধ করা হয়, যার ফলে উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে। শনিবার বেলা ১১টা থেকে প্রায় তিন ঘণ্টা জেলা বিএনপির কার্যালয়ের সামনের সড়কে এই অবরোধ কর্মসূচি চলে।

এর আগে দীর্ঘ আট বছর পর শনিবার রাতে ২৩ সদস্যের আংশিক জেলা কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রদল। কমিটিতে মো. অলি আহাদকে সভাপতি, খাইরুল ইসলামকে সিনিয়র সহ-সভাপতি, নাঈমুল ইসলাম রনিকে সাধারণ সম্পাদক এবং গালিব হাসানকে সাংগঠনিক সম্পাদক করা হয়।

পদবঞ্চিত নেতাকর্মীদের দাবি, অর্থ ও উপহারের বিনিময়ে এই কমিটি গঠন করা হয়েছে। তারা আরও অভিযোগ করেন, কমিটিতে চাঁদাবাজ, অপহরণকারী ও মাদক সংশ্লিষ্ট ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

নতুন কমিটির দপ্তর সম্পাদক আব্দুল আহাদ সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের পদ প্রত্যাখ্যান করে হতাশা প্রকাশ করেন। তিনি বলেন, প্রকৃত যোগ্যদের মূল্যায়ন করা হয়নি।

এদিকে পরিস্থিতি শান্ত করতে ঘটনাস্থলে আসেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ ও সহ-সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির। তারা কেন্দ্রীয় ছাত্রদলের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের আশ্বাস দেন।

পরে কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সঙ্গে ফোনে কথা হলে তিনি অভিযোগগুলো বিবেচনায় নিয়ে কমিটি পর্যালোচনার সম্ভাবনার কথা জানান। একই সঙ্গে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনাও দেওয়া হয়েছে।

নেতাকর্মীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, এই কমিটি বাতিল করে নতুন কমিটি ঘোষণা না করা হলে ভবিষ্যতে কঠোর কর্মসূচি, এমনকি হরতালও ডাকা হতে পারে।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ