ইরান-যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা ঘিরে উত্তেজনা: চীনা তেল কোম্পানিগুলোকে সুরক্ষা দিল বেইজিং

মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে আইনি পদক্ষেপে পাল্টা অবস্থান চীনের

by ABDUR RAHMAN
চীন-ইরান

আন্তর্জাতিক ডেস্ক | হুদহুদ নিউজ

ইরানের তেল বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে পাঁচটি চীনা কোম্পানির ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে চীন। বেইজিং এ নিষেধাজ্ঞা ঠেকাতে একটি আইনি আদেশ (ইনজাংশন) জারি করেছে।

বিজ্ঞাপন
banner

শনিবার (২ মে) চীনের বাণিজ্য মন্ত্রণালয় এই পদক্ষেপের বিষয়টি নিশ্চিত করে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তকে ‘দীর্ঘহাতের বিচারব্যবস্থা’ বলে অভিহিত করে তীব্র বিরোধিতা জানায়।

চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার তথ্য অনুযায়ী, মার্কিন নিষেধাজ্ঞার আওতায় থাকা প্রতিষ্ঠানগুলো হলো—হেংলি পেট্রোকেমিক্যাল (ডালিয়ান) রিফাইনারি, শানডং জিনচেং পেট্রোকেমিক্যাল গ্রুপ, হেবেই সিনহাই কেমিক্যাল গ্রুপ, শৌগুয়াং লুকিং পেট্রোকেমিক্যাল এবং শানডং শেংশিং কেমিক্যাল।

যুক্তরাষ্ট্রের অভিযোগ, এসব প্রতিষ্ঠান ইরান থেকে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ক্রয়ের মাধ্যমে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা নীতির লঙ্ঘন করেছে। এর জবাবে চীন বলছে, এসব পদক্ষেপ আন্তর্জাতিক আইন ও সার্বভৌম বাণিজ্য নীতির পরিপন্থী।

চীনা বাণিজ্য মন্ত্রণালয়ের মতে, ওয়াশিংটনের একতরফা নিষেধাজ্ঞা আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নীতিমালার লঙ্ঘন এবং এটি তৃতীয় দেশের বাণিজ্যিক কর্মকাণ্ডে হস্তক্ষেপের শামিল।

বিশ্লেষকদের মতে, এই ঘটনায় যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান বাণিজ্যিক ও কূটনৈতিক উত্তেজনা আরও গভীর হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের জ্বালানি বাজারে এর প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

চীন দীর্ঘদিন ধরেই ইরানের অন্যতম প্রধান তেল ক্রেতা দেশ হিসেবে পরিচিত। মার্কিন প্রশাসন অভিযোগ করে আসছে, চীনের এই ক্রয় কার্যক্রম ইরানের অর্থনীতিকে সচল রাখতে সহায়তা করছে।

তবে বেইজিং জানিয়েছে, কোনো দেশ অন্য দেশের ওপর একতরফা নিষেধাজ্ঞা চাপিয়ে দিতে পারে না এবং তারা আন্তর্জাতিক আইনের বাইরে গিয়ে এমন পদক্ষেপ মেনে নেবে না।

এ ঘটনায় বৈশ্বিক জ্বালানি বাজারে নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সূত্র: আল জাজিরা, মিডল ইস্ট আই

banner

এ জাতীয় আরো সংবাদ