‘ব্যক্তি নয়, সিস্টেম বদলাতে চান হাসনাত আবদুল্লাহ’—সংস্কার না হলে নতুন অভ্যুত্থানের হুঁশিয়ারি

মেজরিটির দম্ভ দেখিয়ে রাষ্ট্র সংস্কার এড়িয়ে গেলে ‘চব্বিশের মতো পরিস্থিতি’ ফের তৈরি হবে— সতর্কবার্তা

by ABDUR RAHMAN

কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ক্ষমতাসীনরা যদি মেজরিটির দম্ভ দেখিয়ে রাষ্ট্র সংস্কার থেকে সরে আসে, তবে ‘চব্বিশের মতো’ আরেকটি অভ্যুত্থানের প্রস্তুতি ভবিষ্যতে শুরু হতে পারে।

সোমবার (৬ এপ্রিল) রাজধানীর কারওয়ান বাজারে বিডিবিএল ভবনে ‘ভয়েস ফর রিফর্ম’ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। সভার শিরোনাম ছিল— বিচার বিভাগের স্বাধীনতা ও গুম প্রতিরোধ-সংক্রান্ত অধ্যাদেশ নিয়ে সুশাসন ও মানবাধিকারের উদ্বেগ।

বিজ্ঞাপন
banner

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘চব্বিশের গণঅভ্যুত্থান ব্যক্তি পরিবর্তনের জন্য নয়, বরং রাষ্ট্রকাঠামোর আমূল পরিবর্তনের লক্ষ্যে হয়েছিল।’

তিনি সতর্ক করে বলেন, বিদ্যমান কাঠামো অক্ষুণ্ন থাকলে ভবিষ্যতে যে কেউ স্বৈরাচারী হয়ে উঠতে পারে।

তার ভাষায়, ‘হাসিনা কোনো একক ব্যক্তি নয়, বরং ফ্যাসিবাদী ধারণার একটি সমষ্টি।’

তিনি আরও বলেন, ‘যারা রাস্তায় নেমেছিল তারা কাউকে এমপি বা উপদেষ্টা বানানোর জন্য নামেনি; তারা রাষ্ট্রব্যবস্থার পরিবর্তন চেয়েছিল।’ রাষ্ট্রকাঠামোর পরিবর্তন না হলে দেশ আবারও অন্ধকারের দিকে ধাবিত হবে বলেও মন্তব্য করেন তিনি।

আলোচনা সভায় মানবাধিকার কমিশনের স্বাধীনতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

তার দাবি, কমিশনকে যদি কার্যকরভাবে স্বাধীন রাখা না হয়, তবে তদন্ত প্রক্রিয়া সরকারের নিয়ন্ত্রণে চলে যেতে পারে, যা ন্যায়বিচারের পরিপন্থী।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রাষ্ট্রবিজ্ঞানী, মানবাধিকারকর্মী ও রাজনৈতিক বিশ্লেষকসহ বিভিন্ন বিশিষ্টজন।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ