হিজবুল্লাহর হামলায় ধ্বংসস্তূপে উত্তর ইসরায়েল, নেতানিয়াহুকে দায়ী করে কান্নায় ভেঙে পড়লেন মেয়র

সীমান্তবর্তী জনপদ ধ্বংসস্তূপে, সরকারী সহায়তার অভাবে স্থানীয়দের ক্ষোভ বাড়ছে

by ABDUR RAHMAN

উত্তর ইসরায়েলে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ক্রমাগত হামলায় বিস্তীর্ণ জনপদ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বিশেষ করে মিসগাভ আম, তেশুবা ও গাদ শহরের বসতিগুলো জোরালো আক্রমণে পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। এই ভয়াবহ পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে মারগালিওটের মেয়র আভিচাই স্টার্ন প্রকাশ্যে কান্নায় ভেঙে পড়েছেন।

উত্তর ইসরায়েলের স্থানীয় কাউন্সিল প্রধানরা সরকারি কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন। জুমের মাধ্যমে বৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

বিজ্ঞাপন
banner

তিনি মেয়রদের অনুরোধ করেন, বাসিন্দাদের এলাকা ছেড়ে যাওয়া ঠেকানোর জন্য সম্ভাব্য সব ব্যবস্থা নিন। তবে মেয়রের বক্তব্যে সরকারের প্রতি তীব্র অসন্তোষ ফুটে ওঠে।

মেয়র স্টার্ন অভিযোগ করেন, হিজবুল্লাহর হামলায় ঘরবাড়ি ও অবকাঠামো ধসে পড়লেও সরকার সীমান্তবর্তী জনপদগুলোকে কোনো সহায়তা দিচ্ছে না।

তিনি বলেন, “কোনো রাষ্ট্র আমাদের সমর্থন করছে না। আপনারা সবকিছু ধ্বংস করে দিয়েছেন!” তিনি নেতানিয়াহু সরকারের কার্যক্রমকে ‘বড় পরাজয়’ হিসেবে অভিহিত করেন এবং দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি করেন।

এদিকে, দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ ইসরায়েলি সেনাদের অগ্রযাত্রা ঠেকাতে গত ২৪ ঘণ্টায় অন্তত ৮২টি অভিযান চালিয়েছে।

গোষ্ঠীটি দাবি করেছে, তারা ইসরায়েলের ভেতরে ও সীমান্ত এলাকায় এসব হামলা পরিচালনা করেছে।

লেবাননের কানতারা ও মিনিয়ারা শহরেও দুই পক্ষের মধ্যে তীব্র সম্মুখ লড়াই চলছে।

হিজবুল্লাহ দাবি করেছে, এই লড়াই চলাকালীন তারা দুটি ইসরায়েলি ট্যাংক ধ্বংস করতে সক্ষম হয়েছে। গত এক সপ্তাহ ধরে চলা স্থলযুদ্ধ মধ্যপ্রাচ্যের সামগ্রিক পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলেছে।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ