নিরাপত্তা শঙ্কাকে কেন্দ্র করে চীন গত ২৭ ফেব্রুয়ারি নাগরিকদের ইরান ত্যাগের নির্দেশ দিয়েছিল। এরপর এক দিন পরই ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার সূত্রে যুদ্ধে তিন সপ্তাহের বেশি সময় কেটে গেছে।
এই পরিস্থিতিতে চীন এবার ইসরায়েলে অবস্থানরত নাগরিকদের দ্রুত দেশ ত্যাগের নির্দেশ দিয়েছে।
নির্দেশে বলা হয়েছে, যত দ্রুত সম্ভব ইসরায়েল থেকে বেরিয়ে চীনে ফিরে আসা অথবা স্থলপথে নিরাপদ স্থানে যাওয়ার জন্য ব্যবস্থা নেওয়া।
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জিনহুয়া জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে মিশরের তাবা সীমান্ত ব্যবহার করে নাগরিকদের ‘উদ্ধার অভিযান’ পরিচালনা করা হবে। ইসরায়েলে মিসাইল ও ড্রোন হামলার সম্ভাব্য অঞ্চল, তীব্রতা ও পুনরাবৃত্তি বৃদ্ধি পাওয়ায় চীনের নাগরিকদের ঝুঁকি বেড়েছে।
দূতাবাসের নির্দেশে বলা হয়েছে, নাগরিকরা বিমানবন্দর, নৌবন্দর, বিদ্যুৎকেন্দ্র, তেল শোধনাগার ও অন্যান্য গুরুত্বপূর্ণ এবং সামরিক স্থাপনা থেকে দূরে থাকবেন। এ কারণে, যারা এখনও দেশ ছাড়তে পারেননি, তাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার ব্যবস্থা নেওয়া হচ্ছে।
শিনহুয়া জানিয়েছে, চীনের দূতাবাস ইতিমধ্যেই তাবা সীমান্ত ব্যবহার করে নাগরিকদের নিরাপদ স্থানে স্থানান্তরের জন্য বিশেষ উদ্ধার অভিযান পরিচালনা করছে। নিরাপত্তা পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে এবং যেকোনো মুহূর্তে বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে বলে সতর্ক করা হয়েছে।
আর/

