ঈদযাত্রায় ভাড়া নিয়ে ‘মিথ্যাচার’: ‘প্রিয় বাংলাদেশ আবারও কি ফ্যাসিবাদের দিকে?— ডা. শফিকুর রহমান

ঈদে ঘরমুখো মানুষের ওপর ‘জুলুম’—সরকারকে দায়ী করে ফ্যাসিবাদের আশঙ্কা জামায়াত আমিরের

by ABDUR RAHMAN

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবারের ঈদযাত্রাকে ইতিহাসের অন্যতম জঘন্য অব্যবস্থাপনা হিসেবে উল্লেখ করেছেন।

শুক্রবার (২০ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন
banner

তিনি অভিযোগ করেন, ঈদকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের ওপর চরম ভোগান্তি ও ‘জুলুম’ চলছে। সারা বছর অপেক্ষার পর পরিবারের সঙ্গে ঈদ উদযাপনের আশায় বাড়ি ফেরা মানুষদের দুর্ভোগ চরমে পৌঁছেছে বলে তিনি উল্লেখ করেন।

জামায়াত আমির লিখেছেন, সরকার গঠনের পর সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর বক্তব্যই এই অব্যবস্থাপনার মূল ভিত্তি তৈরি করেছে। ফলে এবারের ঈদযাত্রায় যে বিশৃঙ্খলা দেখা দিয়েছে, তার দায় সরকারকেই নিতে হবে।

তিনি আরও লিখেছেন, জনগণকে বিভ্রান্ত করে দাবি করা হচ্ছে যে বাস মালিকরা স্বাভাবিকের তুলনায় কম ভাড়া নিচ্ছে, যা ‘চরম মিথ্যাচার’। বাস্তবে যাত্রীরা অতিরিক্ত ভাড়া দিয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।

শফিকুর রহমান লিখেছেন, জনগণের এই দুঃখ এবং আফসোস দেখবে কে? তাহলে কি প্রিয় বাংলাদেশ আবারও ফ্যাসিবাদের কবলে পড়তে যাচ্ছে? কেউ ফ্যাসিবাদ কায়েম করতে চাইলে তাদের জন্য দুঃসংবাদ—জেগে ওঠা যুবসমাজ ও জনগণ তা বরদাশত করবে না।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ