ইরানের আরাক শহরের কাছে একটি গ্রামীণ এলাকায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় তিন দিনের নবজাতক, তার মা, দুই বছরের বোন ও দাদি নিহত হওয়ায় প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে, এই নৃশংস হামলায় বেসামরিক মানুষদের লক্ষ্যবস্তু করা হয়েছে এবং এটি আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করেছে। বাহিনী জানিয়েছে, যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের শীঘ্রই আইআরজিসির প্রতিশোধের মুখোমুখি হতে হবে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ‘নির্মমতা’ আবারও প্রমাণিত হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও বিশ্ব নেতাদের নীরবতারও সমালোচনা করা হয়েছে। আইআরজিসি জানিয়েছে, তারা দেশের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে আরও দৃঢ়ভাবে কার্যক্রম চালিয়ে যাবে।
এর আগে, যুদ্ধের প্রথম দিন ২৮ ফেব্রুয়ারি ইরানের মিনাব শহরের একটি স্কুলে হামলার ঘটনা ঘটেছিল, যেখানে বহু শিক্ষার্থী নিহত হয়েছিল। আইআরজিসি এই ঘটনার উদাহরণ দিয়ে জানিয়েছে, তারা প্রতিটি নৃশংস ঘটনার জবাব দেবে এবং দায়িত্বপ্রাপ্তদের শাস্তি নিশ্চিত করবে।
বিশ্লেষকরা মনে করছেন, নবজাতকসহ পরিবারের হত্যাকাণ্ড ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতকে আরও উত্তপ্ত করবে। আইআরজিসির প্রতিশোধের অঙ্গীকার আন্তর্জাতিক সমাধানের গুরুত্বকে আরও বেড়ে দিতে পারে।
আর/

